somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

স্বপ্নবাজ সৌরভ
আমি 'স্মৃতিকাতরতা ' নামক ভীষণ এক রোগগ্রস্ত, সেই সাথে বিষাদগ্রস্থ মানুষ। আমার চিকিৎসার প্রয়োজন।

জলাভাবে মরা কবিদের শোকে...

২৩ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

.

আপনার বিক্ষিপ্ত চিৎকার,অক্ষর মালার সোচ্চার জনরোষ
অবলীলায় হাওয়ায় মিলিয়ে যায়।
বাতাস ভারী হয় না
কাগজে কলমে গুটিকয়েক অর্বাচীন শব্দ
গুমোট হয়ে পড়ে থাকে ঘরের এক কোণে।

দিস্তা দিস্তা কাগজের নিদারুণ অপচয়
অথবা বলা যেতে পারে মনন আর মস্তিস্কের কাগুজে ব্যবহার,
দুটোই ঠিক ভেসে গেলো বানের জলের মত।

আপনি কি ভাবছেন?
আপনি ঘরের কোণে পচতে থাকা ক্ষেপাটে কবি,
আপনার বোধ, আপনার চেতনার আক্ষরিক আন্দোলন,
নিতান্ত ই মূল্যহীন আধুনিক গনতন্ত্রে...

এভাবে ভাসতে ভাসতে, ঘরের কোণে পচতে পচতে
প্রতিনিয়ত খুন হন, রাজপথে নিহত পংক্তিমালার মত।
আপনার জমাটবদ্ধ আক্ষেপ,
কুরে কুরে খায় ভিতরে ভিতরে।

যা চেয়েছিলেন পেলেন কিছু?
শুধু শেওলা জমে আপনার শরীরে,
তবুও কি থেমেছেন?
কলমের ভাষা অনড় থেকেছে, আপনার শরীরের দিকে চেয়ে চেয়ে।

এই লেখাটি যখন লিখছি
আরেকজন কবির মৃত্যু হলো
মৃত্যুর আগ মুহুর্তেও তাঁর কলম থামেনি,
অতঃপর কবিটি মারা গেলেন... অনাহারে নয়, জলাভাবে।



স্বপ্নবাজ সৌরভ
১৭ই জুন‘ ২০১২
জাপান গার্ডেন সিটি , ঢাকা।

কবিতাটি কলকাতার বাংলা সিনেমা "২২শে শ্রাবণ" থেকে অনুপ্রনিত হয়ে লেখা। উৎসর্গ সেই অকালে ঝরে যাওয়া কবি নিবারণ চক্রবর্তীর মত কবিদের আর কৃতজ্ঞতা পরিচালক সৃজিত মুখার্জি‘র প্রতি... যার হাত ধরেই আবার খোঁজ পায় ষাটের দশকে ঘটে যাওয়া হাংরি আন্দোলনের।
সর্বশেষ এডিট : ২৪ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৩৩
৬টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রাজনীতি নাকি ক্ষমতানীতি

লিখেছেন ডঃ এম এ আলী, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫১


রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।

কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে... ...বাকিটুকু পড়ুন

যে ইতিহাস আমাদের জানতে দেওয়া হয়নি অথবা ভুলিয়ে দেওয়া হয়েছে!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩৩


আপনি জানেন কী?
ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ... ...বাকিটুকু পড়ুন

কবিতা

লিখেছেন জিনাত নাজিয়া, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২৭

" অদেখা দূরত্ব "

তুমি ছিলে আমার সেই নাম যা আমি উচ্চারণ করতে পারিনা,
তবে বুকের ভিতর হাজার বার জপ করি।
তুমি আমার সেই আলো যা আমি চোখে দেখিনা,
লুকিয়ে রাখি হৃদয়ের অভ্যন্তরে... ...বাকিটুকু পড়ুন

একলা আমি...

লিখেছেন জুল ভার্ন, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৫

সব মানুষের ভিতর একটা একলা 'আমি' থাকে। যে আমি হাজার মানুষের ভিড়েও নিজের একাকিত্বকে আগলে রাখে। সেখানে একটা 'তুমি'ও থাকে। যে তুমি, চিরবিরহের। যে তুমি অনেক দূরের, যাকে চোখ দেখতে... ...বাকিটুকু পড়ুন

বালছাল মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:৩৬

প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”

বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন

×