somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শৈশবটা 'রসগোল্লা'র মতোই মিষ্টি ছিল

৩১ শে জানুয়ারি, ২০২২ দুপুর ২:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ঘুম থেকে উঠেছি খুব সকালে। রাতে ঢাকা থেকে ফুফাতো ভাইয়েরা চলে এসেছে , আনন্দের শেষ নেই। চাচাতো , ফুফাতো ভাইদের সাথে আড্ডা চলছে বাড়ির উঠোনে। সকালের নাস্তা এখনো করিনি। রান্নাঘরে খোঁজ নিয়ে জানা গেল- আজ পরোটা, আলুভাজি আর সুজি। তবে নাস্তা নিয়ে আমাদের তেমন মাথা ব্যাথা নেই , আমাদের হুল্লোড় চললেই হলো।
হুট্ করে মেজ চাচা এসে হাজির। হাতে মিষ্টির প্যাকেট। আমি বললাম , কি মিষ্টি মেজচাচা ?
-রসগোল্লা !
আমাদের সবারই রসগোল্লা পছন্দ। ছোটোখাটো একটা শোরগোল হলো। সবার মুখে যেন রসগোল্লার রস এসে গেছে।
মেজ চাচা বলেন , ' দাঁড়া ! থাম। আগে বল খালি পেতে কে কয়টা রসগোল্লা খেতে পারবি ?'
আমার সবাই অবাক , ভাবছি - এ আবার কেমন প্রশ্ন !

রসগোল্লা গুনে খাইনি কখনো। মনে আছে একবার ১৬ তা খেয়েছিলাম। খালি পেতে অন্তত ১০ তা তো পারবোই। ভাবলাম বলেই দি ১০ টা ! তারপর ভাবলাম , না থাক। একেতে খালি পেট তারপর আবার মেজো চাচা। নিশ্চয় কিছু একটা আছে। মেজচাচার কথায় একটা 'ব্যাপার' থাকেই। খালি পেটে রসগোল্লা খেলে কি হয় কে জানে !

কেউ বললো , ৫ টা। কেউ ৭টা। কেউ ৩ টা।
মোটামুটি একটা প্রতিযোগিতা যেন! যেন আড্ডার এক নতুন আমেজ।
মেজচাচা বললেন , ' আরে থাম ! থাম !! তোরা খালি পেটে ১ টার বেশি রসগোল্লা খেতে পারবি না। '

বলে কি মেজ চাচা ! আমি তো এই মাত্রই বড়ফুফুর থেকে শুনে এলাম , খালিপেটে রসগোল্লা খেলে কোন সমস্যা হয় নাকি ? বড়ফুফু তো বললো অল্প খেলে সমস্যা নাই। বেশি খেলে একটু সমস্যা হতে পারে। তাহলে ৩/৪ টা খেলে নিশ্চয় সমস্যা হবার কথা না। আর মেজচাচা বলছে মাত্র ১ টা !

আমরা কেউ মানছি না। হৈচৈ করছি। মেজচাচা বললেন, 'আচ্ছা খা ! কে আগে খাবি শুরু কর। '
মেজচাচা রসগোল্লার প্যাকেট বাড়িয়ে দিলেন আমাদের দিকে।

৭টা খেতে চেয়েছিলো চাচাতো ভাই পরাগ। এসেই টুপ করে একটা রসগোল্লা মুখে পুড়ে গলদঃকরন করলো নিমেষেই। আরেকটা নিতে গেলেই মেজচাচা বলে উঠলেন , দাঁড়া ! থাম !! তোর কি আর 'খালিপেট' আছে ?
কিছুক্ষণের জন্য সবাই চুপ। স্তব্ধ। তারপর সবাই একসাথে হৈহৈ করে চিৎকার করে উঠলাম। কি মজা। কি মজা।
ভাবলাম , সামনের দিনগুলো বেশ আনন্দেই কাটবে।

তো প্রিয় পাঠক, আমি খালিপেটে কয়টা রসগোল্লা খেতে পারবেন?

চলবে....
পরবর্তী গল্পঃ শৈশবে নয়/ছয় এর হিসাব জানতাম না।

সর্বশেষ এডিট : ৩১ শে জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:৩৪
১৫টি মন্তব্য ১৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সিটিজেন ভিজিল্যান্টি থেকে কালেমার মিছিল: সম্প্রতি ঘটে যাওয়া কতগুলো অশনি সংকেত - প্রথম পর্ব

লিখেছেন শ্রাবণধারা, ০২ রা জুলাই, ২০২৬ দুপুর ১২:৪৮


গত মাসে আমেরিকায় "সিটিজেন ভিজিল্যান্টি" নামে মুসলিম ও অভিবাসীবিদ্বেষী একটি সিনেমা মুক্তি পায়। চলচ্চিত্রটি প্রথমদিকে দর্শকদের মধ্যে তেমন জনপ্রিয় হয়নি। পরে যখন ইলন মাস্ক এক্স প্ল্যাটফর্মে তার ২৪ কোটি... ...বাকিটুকু পড়ুন

'গ্রেট লিপ ফরোয়ার্ড' আন্দোলন কেন ব্যর্থ হলো

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা জুলাই, ২০২৬ দুপুর ১:১৩



মাও সে তুং-এর গৃহীত "গ্রেট লিপ ফরোয়ার্ড" (১৯৫৮-১৯৬০) আন্দোলনটি মূলত অবাস্তব লক্ষ্যমাত্রা, চরম অব্যবস্থাপনা এবং ভুল কৃষি নীতির কারণে মানব ইতিহাসের অন্যতম ভয়াবহ অর্থনৈতিক ও মানবিক বিপর্যয়ে পরিণত... ...বাকিটুকু পড়ুন

আওয়ামী লীগ ফিরতে পারে, তবে…

লিখেছেন শেহজাদ আমান, ০২ রা জুলাই, ২০২৬ রাত ৯:২০




১। ২০১২ থেকে সংঘটিত আওয়ামী লীগের দীর্ঘ ১২ বছরের গু/ম, খু/ন, অ*পশাসন, গণতন্ত্র হ*ত্যা, নির্বাচনী ব্যবস্থা ধ্বং*স, দুর্নী*তি, বাকস্বাধীনতা ও সাংবিধানিক অধিকার হরণের মাত্রা এমন চরমই ছিল যে, শুধু... ...বাকিটুকু পড়ুন

সিনেমা-গান-খেলাধুলা

লিখেছেন তানভীর রাতুল, ০৩ রা জুলাই, ২০২৬ রাত ২:১৭

আইন সমাজ নিয়ন্ত্রণের সবচেয়ে কার্যকর পদ্ধতি নয়। আইন দৃশ্যমান, প্রতিরোধযোগ্য। সবচেয়ে কার্যকর পদ্ধতি হলো মানুষকে নিজেই নিজের আনন্দ নিষিদ্ধ করতে শেখানো। জীবন থেকে আনন্দের উচ্ছেদ ঘটানো। এই কাজটি বাংলাদেশে গত... ...বাকিটুকু পড়ুন

প্রতি বছর জুলাই আসলেই কি কাউয়া ক্যাচাল লাগতে হবে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৩ রা জুলাই, ২০২৬ রাত ৩:৫০


জুলাই মাসটা আবার ঘুরে ফিরে আসতেই দেশের রাজনৈতিক পাড়ায় পারদ চড়তে শুরু করেছে। বিশেষ করে যারা গত দুই বছর আগের আন্দোলনের ফসল ঘরে তুলেছেন, তাদের কাছে এই জুলাইয়ের... ...বাকিটুকু পড়ুন

×