জনৈকা ব্লগারের বিড়াল প্রীতি এবং একটি বিষাদময় ঘটনা..!
২২ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
একরাশ শ্রাবণের মেঘ মগজে নিয়ে শহরের ব্যস্ততম রাস্তা পার হচ্ছিলাম । জীবন ও বাস্তবতার কর্কশ খতিয়ানের পৃষ্ঠা উড়ছিল আনমনে । এমন সময় রাস্তার মাঝখানের আইল্যান্ডে এসে দাঁড়াতেই একটা চিকন মায়াবী শব্দ কানে ভেসে এলো । ভালোভাবে উৎসুক দৃষ্টি মেলাতেই তার দেখা পাওয়া গেল । হ্যাঁ_ভয়ার্ত আর করুণাকামী দৃষ্টি নিয়ে আইল্যান্ডের একেবারে কাছ ঘেঁসে বসে রয়েছে সাদা রঙের ছোট একটা বিড়াল ! দেখতে অনেকটা “টিংকু” নামের ব্লগ বিড়ালের মতো । না বুঝে ব্যস্ত রাস্তার মাঝখানে এসে ঘোর বিপদে পরে গেছে বুঝলাম ।
পশুপাখি আর প্রকৃতির প্রতি ভালোবাসা আমার আবাল্য । বুকটা কেঁপে উঠল । সাহায্যের জন্য নিজেকে প্রস্তত করে অপেক্ষা করতে লাগলাম । বুকটা ছটফট করছিল । গাড়ির ভিড় কিছুটা কমে আসলে, ওকে নিরাপদে পৌঁছে দেওয়ার অভিপ্রায়ে পা বাড়িয়েছি । আর বিপদটা ঠিক তখনই ঘটল । আমি তার কাছে যেতেই বেরসিকের মতো সে উল্টোদিকে যেই না দৌড় দিয়েছে, একটা সিএনজির সাথে জোরে ধাক্কা খেয়ে ছিটকে পড়ল !
ঘটনার আকস্মিকতায় বিহ্বল হয়ে পরলাম । একরাশ বিষাদ ঘিরে ধরল সে বিহ্বল অস্তিত্বকে !
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সোমবার সকালে জলসিঁড়িতে একটা অনুষ্ঠান হলো। ফিতা কাটা, ফুলের তোড়া, বক্তৃতা, ক্যামেরার ফ্ল্যাশ, স্বাভাবিক একটা উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকে সবই ছিল। সেনাপ্রধান ওয়াকার উজ জামান নিজে হাজির, পাশে...
...বাকিটুকু পড়ুন
বাতিঘর (Lighthouse)
বাতিঘর নিয়ে সেই ছোট্টবেলা থেকেই আমার অনেক কৌতুহল ছিল। কেন ঐ বয়সেই বাতিঘর নিয়ে আমার এতটা আগ্রহ ছিল, তার কারণ আজও খুঁজে পাই না। অথচ আমি নিজ...
...বাকিটুকু পড়ুন

"‘৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে’- একটি বক্তব্যের রাজনৈতিক পাঠ""৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে। শেখ হাসিনার প্রয়োজন ছিল বিশ্রাম। আওয়ামী লীগের দরকার ছিল শুদ্ধিকরণ। অন্যান্য দলগুলোরও...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের ইতিহাসে মজিবরের শেষ শাসন কাল ও হাসিনার শেষ শাসন কাল দুটি ভিন্ন সময়ে হলেও গুরুত্বপূর্ণ কাঠামোগত মিল বহন করে। নির্বাচনী বৈধতার নিরিখে ১৯৭৩ সালের নির্বাচনের সংগে ২০১৪, ২০১৮...
...বাকিটুকু পড়ুন
এই লোকটির নাম আল আমিন। সে বিশেষ একটি দলের হয়ে জুলাই মঞ্চে জ্বালাময়ী বক্তব্য দেয় মাঝেমধ্যে। এর সম্পর্কে গুরুতর একটি অভিযোগ উঠেছে, সে নাকি ৫ আগস্ট দিবাগত রাতে ময়মনসিংহের দাপুনিয়া...
...বাকিটুকু পড়ুন