somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নির্জনতা ও সঙ্গী : আমার এলোমেলো ভাবনার বিষয়

১০ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


চোখ বন্ধ করে Guns N'Roses এর 'November Rain' গানটা শুনছিলাম, এ গানটা আজই প্রথম শুনলাম তা নয়, বহুবার শুনেছি কিন্তু আজকে গানের কথাগুলোর কিছুটা উপলব্ধি করার চেষ্টা করলাম নিজের মত করে!
কিছু কিছু লাইন এত চমৎকার, যেন মনে হচ্ছিল আমাদের প্রত্যেকের জীবন আসলে একই রকম ছকেই বাঁধা,সেটা পৃথিবীর যে কোন প্রান্তে থাকা মানুষের জন্যই প্রযোজ্য! যদিও এটি ভালবাসা কেন্দ্রিক গান কিন্তু আমি একে জীবন বা বাস্তবতাকেন্দ্রিক ভেবে কাল্পনিক অর্থ খুঁজে নিলাম!
গানের কিছু কথা ছিল এরকম-
"Do you need some time on your own?
Do you need some time, all alone?
Everybody needs some time on their own
Don't you know you need some time, all alone?"
গানের এ লাইন গুলোতে আমি খুঁজে পেলাম কেন মানুষ মাঝে মাঝে নির্জনতাপ্রিয় হয়ে ওঠে! লাইফে প্রতিনিয়ত আসা বাধা-বিপত্তি,চাওয়া-পাওয়া,হতাশা,প্রতিবন্ধকতা ইত্যাদির হিসেবের গড়মিল হলে মানুষ ক্ষনিকের জন্য হলেও একা থাকতে চায়....চায় সব কিছু ছেড়ে ছুড়ে দূরে কোথাও চলে যেতে....কিন্তু এই ব্যস্ত দুনিয়ার যাবতীয় সমস্যা সমাধান না করে পালানোর জন্য কিন্তু সে এমনটা করে না!
শুধুমাত্র নিজের চিন্তার জগতকে আরো বিস্তৃত করতে, নিরিবিলিতে বেসামাল জীবনের কিছু পাতার হিসেব কষতেই তার এমনটি চাওয়া! তাইতো প্রতিটি মানুষেরই প্রয়োজন একান্ত কিছু সময় শুধুই নিজের মত করে কাটানোর জন্য, শুধুই তার চিন্তাশক্তিকে শান্তভাবে হিসাব মেলানোর কাজে ব্যয় করার জন্যে! সেই সময়টুকুতে তাকে কোনভাবেই বিরক্ত করা যাবেনা বা করা উচিৎ নয়। তাকে নিজের মত ভাবতে দিতে হবে ;সেটা দিনের মধ্যে মাত্র ১৫মিনিট বা ঘন্টাখানেকই হোক না কেন! ব্যস্ততার মাঝে যদি এমন সুযোগ পাওয়া যেত, কি দারুন হতো তাইনা?
আবার গানের কিছু কথায় ফিরে যাই-
"Don't ya think that you need somebody
Don't ya think that you need someone
Everybody needs somebody
You're not the only one
You're not the only one.."
মানুষ কি একা বাচঁতে পারে? হয়ত পারে,কিন্ত তা কিছু সময়ের জন্য,সারা জীবনের জন্য নয়! অন্তত আমি তাই মনে করি! লাইফের প্রতিটি স্টেজেই আমরা পাশে একজন মানুষকে চাই, সে হতে পারে একজন ভালো বন্ধু বা শুভাকাঙ্ক্ষী! যে আমাদের ভালো-খারাপ প্রতিটি সময় পাশে থাকবে,আমাদের শক্তি,আস্থা বা বিশ্বাসের ভিত্তিকে গড়ে তুলবে,প্রেরণা যোগাবে!
হয়ত এই মুহূর্ত আমি একা কাটাতে চাই ঠিকই,কিন্তু পরবর্তীতে কেউ আমার পাশে থাকুক আমি অবশ্যই এটা চাইব! অবশ্য শুধু স্বার্থপর এর মত আমি তাকে পাশে চাইবো তা কিন্তু নয়, তার পাশেও আমি থাকবো,আমাকে যে থাকতেই হবে তার পাশে, তা না হলে আমার নিজের অস্তিত্বই হয়ত বিলীন হয়ে যাবে সময়ের স্রোতে! তাই লাইফের যে কোন স্টেজে এসে পাশে কাউকে চাওয়ার মধ্যে লজ্জার কিছু নেই! কেননা গানের কথায় আছে,"প্রত্যকেই কাউকে না কাউকে চায়, তুমিই একমাত্র নও!"

তাছাড়া নিজের একাকীত্ব ঘোচাতে একজন সঙ্গীনীর অভাব স্বয়ং আদি পিতাও কিন্তু অনুভব করেছিলেন,তাই নয় কি? তাইতো আজও আমরা নির্জনতাকে উপভোগ করলেও, একাকীত্বকে ভয় পাই, শূন্যতাকে ভয় পাই....এবং চাই আজীবন শক্ত করে ধরে রাখার মত একটা হাত! চাই বন্ধুর পথে চলতে সাহায্যকারী একজন সঙ্গীকে, চাই অন্ধকারে আলোর দিশারী হোক কেউ না কেউ, চাই নির্জনতায় সাথে চুপটি মেরে বসে থাকুক কেউ একজন....এবং কেটে যাক যুগের পর যুগ...!!

November Rain গানের লিংক: https://youtu.be/8SbUC-UaAxE
সর্বশেষ এডিট : ১০ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ২:৩৫
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শাপলা বা শালুকের পরিচিতি, পুষ্টিগুন ও মানব শরীরের উপকারীতা।

লিখেছেন রবিন.হুড, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৬


শাপলা অতি পরিচিত একটি নাম তাই না! এটি আসলে একটি জলজ উদ্ভিদ। যাকে আমাদের দেশের জাতীয় ফুল বলে আখ্যায়িত করা হয়েছে। এটি শ্রীলংকারও জাতীয় ফুল তবে নীল শাপলা সেখানকার জাতীয়... ...বাকিটুকু পড়ুন

ট্রেন টু কক্সবাজার: টিকিট পেলাম না, পেলাম বিকল্প পথের সন্ধান

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৭

কক্সবাজার যাওয়ার ইচ্ছে ছিল অনেক দিনের। তবে এবার লক্ষ্য ছিল একটু আলাদা—বাসে নয়, বিমানে নয়; ট্রেনের জানালায় চোখ রেখে সমুদ্রের শহরের পথে যাত্রা। কিন্তু সেই সহজ পরিকল্পনার প্রথম বাধাই হয়ে... ...বাকিটুকু পড়ুন

জিন্নাহ কি বাঙালি মুসলমানের শত্রু?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৪


মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা বা পাকিস্তানের জাতির জনক। একজন বাংলাদেশী হয়ে পাকিস্তানের জাতির জনককে নিয়ে আলোচনা করলে কি গুনাহ হতে পারে কিংবা বড় ক্ষতি হতে পারে? বাংলাদেশে জিন্নাহর... ...বাকিটুকু পড়ুন

স্রেফ 'জিন্নাহকে স্মরণ আর বঙ্গবন্ধুকে গালি' রাজাকারি মানসিকতারই উদাহরণ

লিখেছেন শেহজাদ আমান, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩৪



ভারতীয় উপমহাদেশের জাতিসত্তাদের স্বাধীনতা আন্দোলনের অত্যন্ত প্রভাবশালী একজন নেতা হিসেবে মুহাম্মদ আলী জিন্নাহর প্রতি কেউ 'যৌক্তিক' বা তাঁর 'প্রাপ্য' সম্মানটুকু জানাতেই পারেন; তাতে কোনো সমস্যা নেই। কিন্তু, যখন সেই... ...বাকিটুকু পড়ুন

এগারটি বছর পার হয়ে গেল…. কিছু পরিসংখ্যান নিয়ে একাদশতম বর্ষপূর্তি পোস্ট

লিখেছেন খায়রুল আহসান, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৪১



পূর্বের বর্ষপূর্তি পোস্টের লিঙ্কঃ দশম বর্ষপূর্তি পোস্ট

সামহোয়্যরইনব্লগে গত ১৩ সেপ্টেম্বর ২০১৫ তারিখ রাত ১১টা ২৬ মিনিটে প্রকাশিত হয় আমার প্রথম কবিতা, বক্ষমাঝে থাকবে তুমি। বলা যায় খুব দ্রুতই, মাত্র তৃতীয়... ...বাকিটুকু পড়ুন

×