somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঈদ উল-আযহ-র একাল সেকাল

২১ শে আগস্ট, ২০১৮ সকাল ৮:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঈদ উল-আযহ-র আমেজ টা বরাবরই থাকতো একটু অন্য রকম। ছোট বেলার সৃতি দিয়েই শুরু করি...... এই ঈদ-এ চাঁদ দেখার তাড়া নেই, এই ঈদ-এ নাকি ১০ দিন আগে চাঁদ উঠে। তাড়া আছে...... কুরবানির জন্য কেনা পশু টা কে দেখার, কে আগে দেখবে??? হোক সেটা রাত অথবা দিন, রাস্তার দিকে অপলক চেয়ে থাকা। এই ঈদে নতুন জামা, ম্যাচিং ম্যাচিং কত কি, সব বাদ, বাবা মা কেন জানি খুব বৈষয়িক ভাবে এই ঈদ টি পালন করতেন না, তাই নতুন জামা আর আনুষঙ্গিক জিনিষ গুলোর জন্য কখনই মন খারাপ হয়নি। ছোট বেলায় কতটা অবাক হয়ে, ইব্রাহীম (আঃ)-এর ত্যাগের গল্পটি শুনেছিলাম আর ছোট্ট মাথায় যতটুকু আঁটে, কুরবানির তাৎপর্য বুঝেছিলাম, সেটা কাল টের পেয়েছি, ছোট্ট দুই জোড়া প্রবল কৌতূহলি চোখ দেখে।
গরুটা কে পাতা খওয়া তে হবে...... সেটাও যেন এক বিশাল বড় ডিউটি, সেটার জন্যও লাইন ধরো, কে কার আগে খাওয়াবে!!!! তার উপরে মুরুব্বিদের সাবধান বানী, ‘এই গুঁতা দিবে কিন্তু, বেশি কাছে যাইস না’।
ছোট বেলা টা কেটেছে বেশ বড় এক যৌথ পরিবারে, জাগাটা ছিল কিছুটা পাড়া মহল্লা টাইপ, তাই হেল্পিং হ্যান্ড এর অভাব ছিলোনা, তারপরও এতো মানুষের ভীরে একটা যায়গার রিকুইজেসন তো থাকাই চাই, কোমর বেঁধে সবার সাথে কাজে নামতে হবে না......
একবার ঘটল এক ঘটনা, ঠিক ঈদের আগের রাতে গরু চুরি!!!! পাড়ার সব কাকু মামু দের যৌথ অভিযান চলল, চোর বেটা প্রায় পার করে ফেলেছিলই গরুটাকে, অল্পের জন্য পারেনি, পাড়ার এক স্থানীয় কাকু ধরে ফেলেছিল খপ করে।

আমাদের সময়টায়, গরুর আকার, প্রকার, নিয়ে আলোচনাটা একটু কমই হতো। সোশ্যাল মিডিয়ার কল্যাণে, এই প্রতিযোগিতা যেন এখন তুঙ্গে। এতো টাকার গরু...... তো সেই গরুর সাথে হয়ে যাক একটা সেলফই। ঘরোয়া টেবিল গুলীতেও আলোচনার ঝড়, ‘এতো টাকায় এই সাইজ এর গরু কিন্না জিত্তা আইসি, আর পাশের বাড়ির এরা কি গরু কিনসে... লস খাইয়্যা আইসে’। আবার এমন মন্তব্য কানে আসে, ‘মাত্র একভাগ??? কুরবানিটা-তো আসলে মানুষ কে দান করার উদ্দেশে দেওয়া......আমরা তো এক গরু দেই আর গোস্ত আনি এক পাতিল, বাকি সব বিলাই’ মন্তব্য টি করার আগে বেচারি নিজেই জানে না, এই এক ভাগ টাই ওই ব্যক্তির জন্য কতটা কষ্ট সাধ্য।
আবার মহিলা মহলে শোনা যায় আর এক গুনগুন, ‘ওই বাড়ির সাকিবের শ্বশুর বাড়ি থেকে না পুরা আস্ত একটা খাসী (অথবা গরুর রান) পাঠাইসে’।
‘বিয়ের পরে প্রথম ঈদ মেয়ের বাড়ি থেকে একটা খাসিও পাঠাইতে পারলনা??? কি ছোটলোক রে বাবা’।
কেও কেও আবার জাস্টিফাই করার উদ্দেশে বলেন, ‘না না, ইসলামে না থাকলেও, সামাজিক নিয়ম তো... দেওয়া উচিত ছিল। দিলে মেয়েটার মুখ উঁচা হইত’।

এতো আলাপ আলোচনার দোলাচলে, আমরা কুরবানির আসল উদ্দেশ্য এবং শিক্ষা থেকে হারিয়ে যাচ্ছি না তো??? পশুর আকার, প্রকার, দাম, গোস্তের পরিমাণ, কার শ্বশুর বাড়ি থেকে রান পাঠাল, নাকি থান পাঠাল, নাকি আস্ত খাসী পাঠাল, এ সব কিছু যে মহান স্রষ্টার কাছে খুবই ঠুনকো, সেটা আমরা ভুলে যাচ্ছি না তো???
‘আমার নামায, আমার ইবাদাত, আমার জীবন, আমার মৃত্যু আল্লাহ্ রাব্বুল আলামিনের জন্য।’ (সূরাঃ আল আন’আম, আয়াতঃ ১৬২)
এই সূত্রটি মনের মাঝে গেঁথে নেওয়াটা কি আমাদের জন্য খুব কঠিন???

সর্বশেষ এডিট : ২১ শে আগস্ট, ২০১৮ সকাল ৮:৪১
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

**চিঠি ০৩ : ক্যাফের চিঠি** ☕️

লিখেছেন চারাগাছ, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:০৫




বহু বছর পর আজ তোমাকে দেখলাম।

একটা ক্যাফেতে।

জানালার পাশের টেবিলে বসে ছিলে তুমি। সামনে একটা বই, পাশে একটা Affogato। মাঝে মাঝে কফিতে চুমুক দিচ্ছিলে, আবার বইয়ের পাতায় চোখ রাখছিলে।

আমি ক্যাফেতে... ...বাকিটুকু পড়ুন

বাঙালিয়ানা ভোজ ও রুপালি ইলিশের স্বাদ

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৫৫

বন্ধু মারফত খবর পেলাম দেশের বাজার নাকি ভারতীয় ইলিশে সয়লাব। পদ্মার ইলিশের দাম কম, তাই নিম্নচাপ উপেক্ষা করে চলে গেলাম ইলিশের বাড়ি চাঁদপুরে। ঘাটে এসে দেখলাম পুরা বাজার... ...বাকিটুকু পড়ুন

প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য

লিখেছেন ডঃ এম এ আলী, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৩৯


ভূমিকা
সকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি... ...বাকিটুকু পড়ুন

আওমীলীগকে সম্পর্কে কি আপনার মনে এখন কোনো পজিটিভ চিন্তা উঁকি দেয়?

লিখেছেন নূর আলম হিরণ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৬


বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের... ...বাকিটুকু পড়ুন

শিরোনামহীন কবিতা-০৭

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫৪

তোমাকে নিয়ে কক্সবাজারে
সমুদ্রের গান শোনা,
অথবা বান্দরবানের কোনো পাহাড়ের চূড়ায় উঠে
মেঘের ভেলায় হারিয়ে যাওয়ার
কত যে ইচ্ছে—স্ব-যত্নে পুষে রেখেছিলাম
মনের গহীনতম কোণে!

কোনো এক ঈদের পড়ন্ত বিকেলে—
অকারণ কাঁপা আঙুলে
একটি খুদে বার্তা পৌঁছে দিয়েছিলাম
তোমার... ...বাকিটুকু পড়ুন

×