somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আপনি কি নীল চশমা পরে আছেন? (পর্ব-২)

২৪ শে এপ্রিল, ২০১৯ দুপুর ১২:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আপনি কি নীল চশমা পরে আছেন?#পর্ব#২
খুব সুন্দর দেখতে বা খুব সুন্দর শারীরিক গঠন সমেত কোন মেয়েকে দেখে, সাধারণ ভাল লাগার বসে কেউ কিন্তু ধর্ষণ করেন না, ধর্ষণের ঘটনা ঘটে তখনই যখন মন মানসিকতায় বিকৃতি আসে, অসখ্য রিসার্চে দেখা গেছে, এই যৌন বিকৃতি আসার প্রধান কারণ, সহজলভ্য পর্ণ ভিডিও। ব্যক্তিগত ভাবে নিজের উত্তেজনা প্রশমিত করলেও, নেশার মতো এই উত্তেজনার চাহিদা বেরে যায় অনেক, তাই সময় সুযোগ মতো হাতের কাছে থাকা ৩ বছরের শিশুটিও রেহাই পায় না, এই বিক্রিত মানসিকতা থেকে।

যারা নিয়মিত পর্ণ ভিডিও দেখেন, তারা একটিবার চিন্তা করে দেখবেন কি, ঠিক একই ভঙ্গিতে, না না রকম বিক্রিত যৌন আচরণে গ্রাস হচ্ছে আপনার, মা, বোন, স্ত্রী অথবা আপনার নিষ্পাপ ছোট্ট শিশুটি, অন্য কোন পর্ণ এডিক্টের চিন্তায়। পারবেন সইতে???
খুব দুঃখজনক হলেও সত্যি, অনেক নারীও আছেন, যারা মনে করেন, পুরুষ মানুষ পর্ণ দেখবে এটাই স্বাভাবিক!!!

পর্দায় আর বেপর্দায় থাকা নারীদের নিয়ে যেই পুরুষরা চুল চেরা বিশ্লেষণ করেন তাদের কে একটু বলছি, কুরআন খুলে দেখেছেন কি পুরুষদের পর্দার বিধান? পুরুষদের পর্দার বিধানটি কিন্তু সব চেয়ে কঠিন, আর তা হচ্ছে চোখের পর্দা। এর শাস্তিও কিন্তু বেশ কঠিন! পর্ণ ভিডিওতে যারা রুটিন করে প্রতিদিন চোখ বুলাচ্ছেন, তারা তৈরি তো গলিত শীশায় চোখ ঝলসাতে………
সৃষ্টিকর্তা নারীদের প্রতি যেই পর্দার বিধান দিয়েছেন, তার প্রতি পূর্ণ সম্মান এবং বিশ্বাস রেখে বলছি, নারীর যেমন শারীরিক শালীনতার প্রয়োজন আছে পুরুষেরও প্রয়োজন আছে চোখের পর্দার। ‘পুরুষের চোখ তো যাবেই’, ‘পুরুষ মানুষ না তাকাইয়া পারে?’, এই সমস্ত কথায় যারা বিশ্বাসী তারা একটু চিন্তা করে দেখবেন, এমনটাই যদি হতো, তবে সৃষ্টিকর্তা শুধু নারীর জন্য পর্দার বিধান করতেন। নারী এবং পুরুষের পর্দার মাঝে থাকতে হবে একটি সমন্বয়।

চক্ষুলজ্জার মাথা খেয়ে বা চোখের পর্দার বিধান এক তুড়িতে উড়িয়ে দিয়ে আজ যারা পর্ণ এডিক্ট, তাদের কাছে একজন পর্দানশীন নারীও সুরক্ষিত নয়, কারণ খুবলে খাওয়ার জন্য তাদের শুধুই একটা শরীর প্রয়োজন!!!

অসংখ্য ইসলামিক স্কলারদের লেকচারে হয়তো শুনে থাকবেন, শয়তান মানুষকে একবারে কোন খারাপ কাজ করায় না, শয়তান ধীরে ধীরে ডোজ বাড়িয়ে, অভ্যস্ত করিয়ে তারপর পরিপূর্ণ খারাপ কাজটি করায়। তাই ইয়াবার মতোই পর্ণ ভিডিওর ক্ষেত্রেও স্লোগান হওয়া উচিত, ‘পর্ণ একবারও না, কখনই না’.........

চলবে.........
সর্বশেষ এডিট : ২৪ শে এপ্রিল, ২০১৯ দুপুর ১২:৫৮
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জিন্নাহকে আমরা আসলে কেন ভালোবাসি—জীবনাচারের জন্য, নাকি পাকিস্তানের জন্য?

লিখেছেন জুয়েল তাজিম, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫৬

ইতিহাসের কিছু চরিত্রকে আমরা ভালোবাসি না তাঁদের পুরো জীবনকে বুঝে; বরং তাঁদের ঘিরে তৈরি হওয়া একটি রাজনৈতিক প্রতীকের জন্য। মুহাম্মদ আলী জিন্নাহ সম্ভবত তার সবচেয়ে বড় উদাহরণ।

জিন্নাহ ছিলেন নিঃসন্দেহে অসাধারণ... ...বাকিটুকু পড়ুন

অটো কে বন্ধ করা যাবে না।

লিখেছেন নাহল তরকারি, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৫১




অনেক দিন আগের কথা। ২০১৫ সালের ঘটনা। তখন আমি মুন্সীগঞ্জ জেলার গজারিয়ায় থাকি এবং অনার্সে পড়াশোনা করি। পড়তাম পাশের উপজেলা সোনারগাঁওয়ের সোনারগাঁও সরকারি কলেজে। প্রতিদিন কলেজে যাতায়াতের প্রধান মাধ্যম ছিল... ...বাকিটুকু পড়ুন

পদ্মা ব্যারাজের ডিজাইনার : খাল বাবা স্বয়ং

লিখেছেন অপলক , ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:১৮

আসন্ন বিসিএস পরীক্ষার কমন প্রশ্ন ফাঁস করে দিলাম। পদ্মা ব্যারাজের ডিজাইনার মহাপ্রতিভাবান খাম্বা/খাল বাবা। তিনি HSC ডিগ্রীধারী হলেও তার প্রতিভা আকাশচুম্বী। রবিঠাকুর বা নজরুলের সাথে তার কোন তুলনা হয় না।... ...বাকিটুকু পড়ুন

ব্লগ ডেভেলপমেন্টে করণীয় কি?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:৪৬



গত কয়েক বছর ধরে সামহোয়্যারইন ব্লগ সহ দেশের সকল পত্রিকা ও টিভি চ্যানলে রাজনৈতিক লেখা বেশি আসছে যা সকলের কাছে ভালো লাগার বিষয় না। রাজনীতি ভালো লাগবে শুধুমাত্র জেনজি’দের... ...বাকিটুকু পড়ুন

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার কোনো প্রয়োজন নেই! আপনি কি মনে করেন?

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৪



বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে শিক্ষাগত যোগ্যতাবিহীন বা প্রাতিষ্ঠানিক শিক্ষাবঞ্চিত কোনো ব্যক্তির পক্ষে এককভাবে স্থানীয় সরকারকে প্রযুক্তিনির্ভর এবং 'স্মার্ট বাংলাদেশ' বা 'ডিজিটাল বাংলাদেশ'-এর লক্ষ্য অনুযায়ী আধুনিকায়নের দিকে এগিয়ে নেওয়া অত্যন্ত কঠিন ও... ...বাকিটুকু পড়ুন

×