somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যেভাবে এগিয়ে যাবে বাংলাদেশ

০৬ ই ডিসেম্বর, ২০০৮ সকাল ১০:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশ আগামী বছর গুলোতে খুবই তাৎপর্যপূর্ণ কিছু সময় অতিক্রম করবে।এদেশ এগিয়ে যাবে না আরো পিছিয়ে যাবে-তা নির্ভর করবে সামনের দিনগুলোতে এদেশের নীতিনির্ধারকগণ কি ধরনের নীতি অবলম্বন করবে তার উপর। ভারত আমেরিকা সহ বিশ্বের সব বাঘা বাঘা অর্থনীতির দেশের দৃষ্টি এখন বাংলাদেশের দিকে। অন্যান্য দেশ বাংলাদেশের তাৎপর্য উপলব্ধি করতে পারলে ও বাংলাদেশ নিজের গুরুত্ব এখনও উপলব্ধি করতে পারছেনা। আমার এ আলোচনায় বাংলাদেশের ভবিষ্যৎ অগ্রগতির জন্য কিছু পরামর্শ উপস্থাপন করবো।

বাংলাদেশ একটি ঘনবসতিপূর্ণ দেশ । এদেশের অধিকাংশ মানুষ এখনো প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষি এবং মৎস্য সম্পদের উপর নির্ভরশীল। সুতারাং সামনের দিনগুলোতে যদি বাংলাদেশের কিছু করতে হয় তবে এ দু' সেক্টরেই করতে হবে। বাংলাদেশ বর্তমানে তীব্র খাদ্যসংকটের মোকাবেলা করছে। এর অবশ্য কিছু পজিটিভ দিক ও আছে। এতে স্থানীয় কৃষকরা কিছু ভাল মূল্য পাচ্ছে।

যারা বলছেন ক্ষমতায় এলে দশ টাকা দামে চাল খাওয়াবেন তারা অন্তত,কৃষকদের ভাল রাখেত পারবেননা এটা নিশ্চিত। আমরা মনে করি দেশের সকল কৃষিপোযোগী জমির জরিপ করা দরকার। পাশাপাশি ওই জমিতে চাষ ব্যবস্থা ও করা দরকার। সরকারি খাস জমিতে চাষের ব্যবস্থা করা দরকার। এ ক্ষেত্রে চাষ যার ফসল তার এ নীতি অবলম্বন করা যেতে পারে। প্রয়োজনে সেনাবাহীনিকে ব্যবহার করা যেতে পারে। অনেক স্থানে বর্ষা মওসুমে জমিতে চাষ করা সম্ভব হয়না। সে সব স্থানে বাঁধের ব্যবস্থা করা যেতে পারে-জমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার জন্য । ফসল তোলার মওসুমে সরকারী উদ্যোগে ন্যায্যমূল্যে ফসল কেনার ব্যবস্থা করতে হবে। যাতে কৃষক লোকসানের মুখোমুখি না হয়।

মৎস্য সম্পদ ও এ দেশের একটি সম্ভাবনাময় খাত। সকল সরকারী জলমহাল এবং মৎস্যজীবিদের তালিকা তৈরী করে তাদেরকে একটি প্রতিষ্ঠানের আওতায় এনে সারাদেশে পরিকল্পিত মৎস্যচাষ নিশ্চিত করতে হবে।প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যারা মৎস্য চাষের উপর নির্ভরশীল তাদেরকে এ প্রতিষ্ঠানের নিয়মিত বেতনের ব্যবস্থা করতে হবে। নদী বা সাগরে ঐ প্রতিষ্ঠানের লোকেরাই মাছ ধরবে। অন্য কেউ নয়।

আমরা মনে করি, এভাবে সারাদেশে মৎস্য চাষ এবং কৃষিকাজ নিশ্চিত করা গেলে এদেশ অনেক দ্রুত স্বনির্ভর হয়ে উঠবে।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

×