somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সেই পিচ্চি মেয়েটি আগামীকাল বাবার হাত ধরে অস্থায়ী মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে যাবে। :)

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সন্ধার পরে গলির আনাচে কানাচে অস্থায়ী ফুলের দোকান দেখে মনে পড়ে গেল কাল একুশে ফেব্রুয়ারি। চারেদিকে গোলাপ, রজনীগন্ধা, আর গাঁদা ফুলের সমারোহ। দিন ভর কাজের শেষে দলে দলে মানুষ ফুল কিনে বাড়ি ফিরছে। দারুন এই ব্যাপারটা দেখে মনটা ভালো হয়ে গেল। পরিচিত এক দেকানি দেখে এগিয়ে গেলাম। বেচা বিক্রি কেমন জিজ্ঞেসা করতে জানালো- ভালোই চলছে।
-কোন ফুলটা বেশি বিক্রি হচ্ছে?
-গোলাপ। :) :)
তার দোকানে সবচেয়ে দামি ফুল গোলাপ হলেও কিশোর ও যুবক বয়সী ছেলে মেয়েরা লাল গোলাপই বেশি কিনছে বলে সে জানালো। কিছুক্ষন দাঁড়িয়ে থেকে তার কথার প্রমানও পেলাম। অল্প বয়সী ছেলে মেয়েদের লাল গোলাপ প্রীতি দেখে ভালোই লাগলো। :) :) :)

এক ছোট্ট মেয়ে আসছে বাবার সাথে ফুল কিনতে। সে দেখলাম গাঁদা ফুল নেবে। গাঁদা ফুল সকাল পর্যন্ত সতেজ রাখা ঝামেলা বলে তার বাবা তাকে রজনীগন্ধা নিতে বলছে। শুধু পেপসির বোতলে পানি দিয়ে ভিজিয়ে রাখলেই হয়। :)
আমি পিচ্চি মেয়েটাকে জিজ্ঞাসা করলাম,
-ফুল কি করবে?
-কাল স্কুলে শহীদ মিনারে দেবো।

তার বাবা জানালো মেয়ের স্কুলে এইবার প্রথম অস্থায়ী শহীদ মিনার তৈরি হয়েছে। মেয়ে মিনারে ফুল দিতে যাবে, তাই আজকেই ফুল কেনার বাইনা।

-কালকে কি দিন তুমি জানো?
-২১শে ফেব্রুয়ারি।
-২১শে ফেব্রুয়ারি কি জানো?
-মাতৃভাষা দিবস। (অস্পষ্ট উচ্চরন)

বাবা আবার জানালো মেয়ে ‘আন্তর্জাতক’ উচ্চরন করতে পারে না।
-এই দিন কি হয়েছিল?
মেয়ে এই বার একটু লজ্জিত। বাবার মুখের দিকে তাকায়। বাবা বলল, “বল মা, তোমাকে না এই কিচ্ছুক্ষন আগেই শিখিয়ে দিলাম।“
-বাংলা (ভাষা) নিয়ে যুদ্ধ হয়েছিল। (হাতের আঙ্গুল দিয়ে গুনে) সালাম, র...রফিক, মিজান (পরে মেয়েটির বাবা বলল ‘বরকত’ নামটা ভুলে গিয়েছে হয়তো। ‘মিজান’ তার নিজের নাম, মেয়ে ভুলে বাবার নাম বলে দিয়েছে) মারা গিয়েছিলো।
পিচ্চি মেয়ের মুখে এই সব কথা শুনে আমি রীতিমত থ। B:-) B:-) B:-) B:-)

-কাদের সাথে যুদ্ধ হয়েছিল তুমি জানো?
মেয়ে এবার অসহায়...বারবার বাবার মুখের দিকে তাকায়। পিচ্চির মুখ দেখে আমারও অনেক খারাপ লাগতে লাগলো... এতোটুকু মেয়ে এতো কিছু জানার কথা না। তাকে আমার এতো কঠিন প্রশ্ন করা ঠিক হয় নি। :( :( :(
ওর বাবা বলল, “আমার মেয়েটির মাথা অনেক ভালো একবার কিছু বলেই মনে রাখতে পারে। এই বিষয়টা এতো ভালো ভাবে ওকে বলা হয় নি।“
-এটা ওর জানার কথাও না। বড় হতে থাকুক...আস্তে আস্তে সব জানাবেন। এক সব বিষয়ে পরিষ্কার ধারনা থাকা প্রয়োজন।


বাপ-বেটির ফুল কেনা শেষ।
-আচ্ছা ইমা, ভালো থেকো। (পিচ্চির ভাক নাম ইমা)
ইমার মনে হয় আমার উপর রাগ! X(( X(( কথা না বলে মুখ ঘুরিয়ে নিল। তারপর এক হাতে ফুল আর আরেকটা দিয়ে বাবার বাবার হাত ধরে হাঁটা ধরল। হাঁটা দেখে মনে হচ্ছে এখনো তার মন খারাপ। :( :( :( আগামীকাল সকালে সে বাবার সাথে শহীদদের শ্রদ্ধা জানাতে যাবে। হাতে এক গুচ্ছ রজনীগন্ধা, মুখে হাসি। বাবাকে হয়তো প্রশ্ন করবে "বাবা, সে-দিন আমরা কাদের সাথে যুদ্ধ করেছিলাম?" তার বাবা গল্প বলার ভঙ্গিতে বলে যাবে ভাষা বীরদের বীরত্ব মাখা কাহিনী।

যেখানে অনেক বড় বড় মানুষ মনে করে ১৯৭১ সালের ২১শে ফেব্রুয়ারি অনেক যুদ্ধের পর দেশ স্বাধীন হয়েছিল (!!) ... অনেক মানুষ মারা গেয়েছিল ... এমন আরও কত কি(!!) সেখানে ছোট্টো এই পিচ্চি অনেক কিছুই সঠিক জানে এটাই বা মন্দ কি?

আরও পড়ুন >> "আমি গ্রামের ছেলে"

আরও পড়ুন >> "আমি গ্রামের ছেলে"

(ছবি গুলো গুগল থেকে নেওয়া)
সর্বশেষ এডিট : ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:০৩
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চিরবিদায়ে শ্রদ্ধা ও ভালোবাসায় শায়িত ডা. খায়রুল ইসলাম – Regional Director for South Asian Countries, WaterAid UK

লিখেছেন খায়রুল আহসান, ২৪ শে আগস্ট, ২০২৬ রাত ৮:৫৪




২০ অগাস্ট ২০২৬, বৃহস্পতিবার রাতে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে ফিরে ঘুমাতে ঘুমাতে কিছুটা দেরি হয়ে গিয়েছিল। ফলে সকালে উঠতেও দেরি। আগের দিন দুপুরে বিদ্যুৎ এক ঘণ্টার জন্য চলে যাবার পর... ...বাকিটুকু পড়ুন

আন্দোলনের সময় বেকারদের দরকার ছিল, এখন কি আর নেই?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে আগস্ট, ২০২৬ রাত ২:২০


সারজিস আলমকে দেখে একসময় মনে হয়েছিল, বাংলাদেশের রাজনীতিতে হয়তো সত্যিই নতুন কিছু আসতে যাচ্ছে। কোটা আন্দোলনের আইকনিক মুখ, গর্বিত ঢাবিয়ান, এনসিপির বড় নেতা। শেখ হাসিনার আমলে সকাল বিকাল... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

লিখেছেন জুল ভার্ন, ২৫ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

প্রশ্নটি এখন আর নিছক কল্পনা নয়।
গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান Makkah Joint Defence Agreement-এ স্বাক্ষর করেছে। চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ... ...বাকিটুকু পড়ুন

যারা জানেন না তাদের জন্য! কফি এনিমা (Coffee Enema)!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২৫ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৩

কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ

প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন

মিলাদুন্নবী: ভালোবাসার নবী, মানবতার শ্রেষ্ঠ আদর্শ

লিখেছেন জুয়েল তাজিম, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৮


মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন বা মিলাদুন্নবী শুধু একটি ঐতিহাসিক স্মরণদিন নয়; এটি মানবতার জন্য এক মহান আদর্শের কথা স্মরণ করার উপলক্ষ। তাঁর আগমন ছিল এমন এক... ...বাকিটুকু পড়ুন

×