somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নাস্তিকের ধর্মকথা

০২ রা সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইসলাম ধর্মের প্রতি কোন বিদ্বেষ আমার নাই। কিন্তু কোন মুসলিম যখন অন্য ধর্মের ( হিন্দু বা বৌদ্ধ ) ধর্মগ্রন্থে নবীর কথা, আল্লাহ রাসূলের কথা খুঁজে পায় বলে দাবী করে। তখন যে রাগটা উঠে ! ধর্মানুভূতিতে আঘাত দেয়া তাদের মানায় যারা আমার মত কোন ধর্মই মানে না। কিন্তু যারা অন্তঃত একটা ধর্ম মানে তাদের অন্য ধর্মের মানুষের ধর্মানুভূতিতে আঘাত দেয়াটা মানায় না। এখন বেদ বা ত্রিপিটক বা পুরাণে কেউ ইসলাম খুঁজে পেলে হিন্দু ও বৌদ্ধদের ধর্মানুভূতিতে আঘাত লাগে না ? কখনো তো শুনলাম না কোরআনের মধ্যে কোন হিন্দু বা বৌদ্ধ ব্যক্তি নিজের ধর্ম খুঁজে পাইছে। কখনো তো শুনলাম না কোন মুসলমানকে অন্য ধর্মের মানুুষের ধর্মানুভূতিতে আঘাত করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে। শুধু নাস্তিকদেরই ধর্মানুভূূতিতে আঘাতের অভিযোগে গ্রেফতার করা হয় যাদের অধিকার আছে ধর্মানুভূতিতে আঘাত করার। কিন্তু কোন ধার্মিককে ধর্মানুভূূতিতে আঘাতের অভিযোগে গ্রেফতার করা হয় না, যাদের অধিকার নাই ধর্মানুভূতিতে আঘাত করার, তারপরও করে। এখন, কোন ধার্মিক অন্য ধর্মের মানুষের ধর্মানুভূতিতে আঘাত করলে একজন নাস্তিক কেন সেটা কেয়ার করবে ? নাস্তিকেরও কি ধর্মানুভূতি আছে নাকি ? এই প্রশ্ন যদি কারোর মনে আসে তাহলে উত্তর হল, কোন এককালে আমি হিন্দু ছিলাম। কোন এককালে আমার ধর্মানুভূতি ছিল। তখনও মুসলমানদের এসব বাড়াবাড়ি দেখলে আমার পিত্তি জ্বলে যেত, প্রচন্ড রাগ উঠত। আজ হয়ত ধর্মানুভূতি নাই, এমনকি ঈশ্বরানুভূতিও নাই। তারপরও মুসলমানদের এই একটা জিনিস এখনও সহ্য করতে পারি না, নিজের ধর্মকে সঠিক প্রমাণের চেষ্টা। প্রত্যেকটা ধর্মের মানুষের কাছে নিজের ধর্ম সঠিক। কিন্তু একমাত্র মুসসলমান বাদে অন্য কোন ধর্মের মানুষ এই কাজ করে না অর্থাৎ ভিন্ন ধর্মালম্বীর নিকট নিজের ধর্ম সঠিক প্রমাণ করার চেষ্টা করে না। শুধু মুুসলিমরা এই জঘণ্য কাজটা করে। নাস্তিকরাও ধাার্মিকদের কাছে প্রমাণ করার চেষ্টা করে ঈশ্বররের অনস্তিত্ব বা ধর্মের অসারতা, কিন্তু এটা আবার মহান কাজ। একটা ধর্মের মধ্যে থেকে অন্য ধর্মের অসারতা প্রমাণের চেষ্টা জঘণ্যতা। কিন্তু কোন ধর্মের মধ্যেই না থেকে সকল ধর্মের অসারতা প্রমাণের চেষ্টা হল মহানতা। বুঝাইতে পারছি ?
সর্বশেষ এডিট : ০২ রা সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৩৯
১৩টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ছবি ব্লগ -৭ বিনীত, অবনত বৃক্ষ

লিখেছেন হুমায়রা হারুন, ১৯ শে অক্টোবর, ২০২৬ রাত ১:০৯

পথে যেতে চোখে পড়লো নুয়ে পড়া বৃক্ষের শাখাগুলো। মনে হলো স্রষ্টার কাছে সে যেন নিবেদিত প্রার্থনায় অবনত। সব অহংকার, সব আত্মগরিমা, কৃতিত্বের ভার সে ধীরে ধীরে ঝরে... ...বাকিটুকু পড়ুন

আমি আর তুমিঃ ফানা থেকে বাকাঃ জীবনের উপলব্দি সবই তোমার

লিখেছেন ডঃ এম এ আলী, ১৯ শে অক্টোবর, ২০২৬ রাত ৩:১১


ইশ্‌কে আমি ও তুমি’র ব্যবধান ক্ষীণ হওয়া, ফানা-তে অহংকারের বিলয়, এবং বাকা-তে প্রকৃত বোধ নিয়ে কর্মময় জগতে ফিরে সেবা, বিনয়, করুণা ও কৃতজ্ঞতার জীবন বেছে নেয়ার উপলব্দিতে লেখা... ...বাকিটুকু পড়ুন

আমরা কোন ইসলাম পালন করছি! কাদের ফলো করছি!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে অক্টোবর, ২০২৬ সকাল ১০:৫১

খোদা ও নবীজীকে অবমাননা করলে অর্থাৎ ধর্মীয় অবমাননা করলে মৃত্যুদণ্ড দিতে হবে, এমন আয়াত কোরআনে পেলাম না!
অনেক খুঁজলাম.........আমি পাই নাই। আপনি পেয়েছেন কি?



পবিত্র কোরআনে উল্লেখ আছে যে,... ...বাকিটুকু পড়ুন

আগ্নেয়াস্ত্র প্রদর্শন, প্রতিমন্ত্রীর পদত্যাগ এবং ঢাকা দক্ষিণের নতুন সমীকরণ: রাজনৈতিক খেলায় ইশরাক কোথায়?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৯ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৫২

রাজনীতির মাঠে অতি-উৎসাহ কখনো কখনো যে আত্মঘাতী হয়ে দাঁড়াতে পারে, মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের সাম্প্রতিক কর্মকাণ্ড তারই এক উজ্জ্বল দৃষ্টান্ত। গত শনিবার রাজধানীর গেন্ডারিয়ায় যেভাবে প্রকাশ্য দিবালোকে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে, দলবল... ...বাকিটুকু পড়ুন

সৌদি আরবের প্রতি বাংলার মানুষের কেন এত ক্ষোভ?

লিখেছেন জ্যাক স্মিথ, ১৯ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৫৮



বাংলাদেশের বেকারত্ব সমস্যা দূরীকরণে সৌদি আরব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দেশটিতে বাংলাদেশের প্রায় ৩৫ লাখ শ্রমিক কাজ করছেন। সৌদি আরবই বাংলাদেশের সবচেয়ে বড় বৈদেশিক শ্রমবাজার। ২০২৫–২৬ অর্থবছরে সৌদি আরব... ...বাকিটুকু পড়ুন

×