somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নৃশংস হত্যাকান্ডের শিকার এই ছোট্র শিশুটি যদি আপনার সন্তান হতো কেমন লাগতো বলতে পারেন???

০৫ ই জুন, ২০১২ রাত ১১:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গৃহকর্মী নির্যাতনের অসংখ্য ঘটনা প্রতিনিয়ত দেখি পত্রিকায়,কিন্তু আজকে কেন জানি নিচের ঘটনাটা আমাকে পুরো একটা ধাক্কা দিয়ে গেল! আমি কান্না আঁটকাতে পারিনি ঘটনাটা পড়ে!
"ভোরবেলা নামাজ পড়তে বের হয়ে একটি ছয়তলা ভবনের ফটকে এক শিশুকে পড়ে থাকতে দেখে এগিয়ে যান দিনমজুর মো. শাহাবুদ্দীন। কাছে গিয়ে দেখেন এটি তাঁর আট বছরের মেয়ে ফরমিন আক্তার,রক্তাক্ত-মৃত। দরজা ধরে ধাক্কাধাক্কি করেও কেউ খোলেনি। তাঁর চিত্কার-কান্নায় এলাকাবাসী এগিয়ে এসে পুলিশকে খবর দেয়। পরেপুলিশ এসে লাশ উদ্ধার করে।
রাজধানীর দক্ষিণখানের নদ্দাপাড়া তালতলা এলাকার একটি বাসার পঞ্চম তলায় প্রকৌশলী রাশেদুল ইসলামের বাসায় কাজ করত শিশুটি। ওই বাসার ফটকেই পাওয়া যায় ফরমিনের লাশ। পুলিশ গৃহকর্তা ও তাঁর স্ত্রীসহ চারজনকে গ্রেপ্তার করেছে।
নিহতের বাবা শাহাবুদ্দীন সাংবাদিকদের বলেন, দক্ষিণখানের নদ্দাপাড়ার তালতলা এলাকার মসজিদ রোডে রওশন ম্যানশনের পঞ্চম তলায় রাশেদুলের বাসায় চারমাস ধরে কাজ করছিল ফরমিন।পাশে একই এলাকায় আরেকটি বাসায় তিনি ভাড়া থাকেন। গতকাল ভোরে ফজরের নামাজ পড়তে মসজিদে যাওয়ার সময় তিনি রওশন ম্যানশনের সামনের রাস্তায় একটি শিশুর দেহ পড়ে থাকতে দেখেন। কাছে গিয়ে দেখেন, সেটি তাঁরই মেয়ে। মেয়ের লাশ দেখে তিনি চিত্কার করে কাঁদতে শুরু করেন। ঘুম ভেঙে আশপাশের লোকজন এগিয়ে আসে। পরে তারা গৃহকর্তা রাশেদুল ইসলামের কাছে গিয়ে মেয়েটির মৃত্যুর কারণ জানতে চায়। তবে তিনি এ ব্যাপারে কিছুই জানেন না বলে দাবি করেন।
দক্ষিণখান থানা-পুলিশ জানায়, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ভোর সাড়ে পাঁচটার দিকে রক্তাক্ত লাশ উদ্ধার করে। এ সময় হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে গৃহকর্তা রাশেদুল, তাঁর স্ত্রী সাবিনা জাহান, শ্বশুর আবদুল্লা হেল বাকি ও ভবনটির তত্ত্বাবধায়ক বাদশা ওরফে নকিবকে গ্রেপ্তার করে। রাশেদুল একটি মুঠোফোন কোম্পানির প্রকৌশলী।"

মাত্র বছর আটেকের এই ছোট্র শিশুটির যখন খেলাধুলায় মগ্ন থাকার কথা,বাবা ভাইয়ের কাছে বায়না ধরার কথা,মায়ের বুকে মাথা রেখে গল্প শোনার এই রঙিন স্বপ্নের এই সময়টাতে পেটের দায়ে সে কাজ করতে গিয়েছিল তার বাবা মায়ের মতোই দেখতে শুনতে একিরকম মানুষের বাড়িতে,কিন্তু সে জানতো না আদতে তারা মানুষ নয়,জানোয়ার!! আমরা দিন দিন এমন জানোয়ার হয়ে যাচ্ছি কেন বলতে পারেন??? আমাদের সবার ই তো এই ছোট্র ফরমিনের মত বাচ্চা অথবা ছোট বোন আছে,তারপরও ফরমিনদের শরীরে হাত তোলার সময় আমাদের নিজেদের সন্তানদের কথা মনে পড়েনা কেন বলতে পারেন??? সেই ছোট্র শিশুটির বাবা যখন নিজের সন্তানের রক্তাক্ত নিথর ছোট্র দেহটিকে আবিষ্কার করেছিল সে সময়ের দৃশ্য কল্পনা করে আমি চোখের পানি আটকাতে পারিনি! এমন নৃশংসতা যদি একটা দুইটা ঘটতো তাহলে বিচ্ছিন্ন ঘটনা বলে মেনে নেওয়া যেত,কিন্তু এযে প্রতিনিয়ত ঘটছে! মানুষের মনুষ্যত্ত্ববোধ,মায়া,মমতা এগুলো যে সত্যি সত্যিই হারিয়ে যাচ্ছে! আমার আপনার কি করার কিছুই করার নেই???
সূত্রঃ Click This Link
সর্বশেষ এডিট : ০৫ ই জুন, ২০১২ রাত ১১:৩০
৮টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নিঃশব্দ প্রহর

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৫ শে জুলাই, ২০২৬ বিকাল ৩:১৯



খাস খাতার পাতায় কলম চালাচ্ছিলেন ফরিদা বেগম (৪৫)। রাত তখন সাড়ে সাতটা। চশমাটা নাকের ডগায় নামিয়ে পাশে বসা ছোট ছেলে সিয়ামকে (৯) বললেন, "হাতের লেখা এত দ্রুত শেষ করলে হবে?... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশিরা কেন বিজেপির পতন চায়?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে জুলাই, ২০২৬ বিকাল ৫:১৯


আজকাল সামাজিক যোগাযোগমাধ্যমে ঢুকলে মনে হয় ভারতের ভাগ্য নির্ধারণের গুরুদায়িত্ব বুঝি এদেশের মানুষের ওপর এসে পড়েছে। ভারতে কোথাও একটু আন্দোলন বা উত্তাপ ছড়ালেই এপারে যেন উৎসবের ধুম পড়ে যায়।... ...বাকিটুকু পড়ুন

বাংলা কিউ আর কোড এর ব্যাবহারের বাধা ও সমাধান।

লিখেছেন নাহল তরকারি, ২৫ শে জুলাই, ২০২৬ রাত ৯:১০




Bangla QR: সম্ভাবনাময় একটি উদ্যোগ, তবে কিছু বাস্তব সমস্যার সমাধান জরুরি

বাংলাদেশে ক্যাশলেস লেনদেনকে সহজ ও আধুনিক করার লক্ষ্যে Bangla QR একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। একটি QR কোড ব্যবহার... ...বাকিটুকু পড়ুন

রিয়েলিটি আপনারা মাইনে নেন

লিখেছেন ধূসর সন্ধ্যা, ২৫ শে জুলাই, ২০২৬ রাত ১০:৩০



নরেন্দ্র মোদীকে আপনি যতই অপছন্দ করেন না কেন, তার একটা একটা প্রশংসনীয় গুণ আছে। সে বিশেষজ্ঞদের উপদেশ নিতে এবং সেই অনুযায়ী নিজের অপছন্দের কাজটা করতেও পিছপা হয় না।
সে... ...বাকিটুকু পড়ুন

এভাবেই নাকি এখন চলে!

লিখেছেন রাজীব নুর, ২৬ শে জুলাই, ২০২৬ দুপুর ১:০৯



চাবি সহযোগে তালা খোলা অতিশয় সহজ
কিন্তু আজকাল প্রায়শই গুলিয়ে ফেলি তালগোল!
এটা নিয়ে নিত্য বাহাসে ভেঙে যায় পাখিদের পার্লামেন্ট!
অতঃপর গোপনে সেরে ফেলি সহজ বোঝাপড়া!

প্রতিদিন যে পথে আসি... ...বাকিটুকু পড়ুন

×