somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গণজাগরণ নিয়ে বিএনপি-র অবস্থান এবং আমার দৃষ্টিভঙ্গি

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সতর্কতাঃ লেখকের রাজনৈতিক অবস্থান নিয়ে কচলাকচলি করবেন না। সরল রেখায় চলুন।

আন্দোলনের অষ্টম দিনে এসে বিএনপি নতুন করে আবার গণজাগরণ নিয়ে বিবৃতি দিয়েছে এবং এই বিবৃতি দেখে আমি গোলকধাঁধাতে পরে গেলাম। কারন, এই নিয়ে আমি বিএনপি-র তিন ধরনের প্রতিক্রিয়া শুনলাম - প্রথমটি ফখরুল ইসলাম-এরঃ "এই গণজাগরণ সাধারন মানুষের এবং মানুষ সরকারের প্রতি গণঅনাস্থা জানিয়েছে"। দ্বিতীয়টি তরিকুল ইসলাম-এরঃ "এটি একটি সাজনো নাটক, সরকার গোয়েন্দাদের দিয়ে এই কাজ করিয়েছে", যা ফখরুল ইসলামের মন্তব্যের পুরোপুরি বিপরীত। নতুন বিবৃতিটি আরোও খিচুড়ি মার্কা, এতে বলা হয়েছে যে - বিএনপি এই আন্দোলনের সাথে একমত, কিন্তু তারা আন্দোলনকারীদের কিছু দাবি নিয়ে শংকিত (!!!) আর তা হল, আন্দোলনকারীরা রাজাকারদের বিভিন্ন প্রতিষ্ঠান বয়কট ও বন্ধের বা রাষ্টীয়করনের দাবি জানিয়েছেন। তাহলে বিএনপি কিভাবে এই আন্দোলনের সাথে একমত হল ? কারন, রাজাকারদের আজকের এই শক্তিশালী অবস্থানে আসার অন্যতম নিয়ামক হল এই সব প্রতিষ্ঠান। গাছের ডাল-পালা কেটে গোড়াতে পানি দিলে হবে না, এই সব রাজাকারদের সমূলে উৎপাটন করতে হবে, তা নাহলে, দেশবাসীকে আবারও চরম মূল্য দিতে হবে। ৫২-তে রক্ত দিলাম, ৬৯ রক্ত দিলাম, ৭১-এ রক্ত দিলাম, ৯০-এ রক্ত দিলাম, - এই হতভাগ্য জাতিকে আর কত রক্ত দিতে হবে স্বাধীনতার পূর্ণতার জন্য। সব মত-পথ ভুলে সাধারন মানুষ যখন কিছু কুলাঙ্গার নরপিচাশের উপযুক্ত শাস্তির দাবিতে এক বিন্দুতে মিলিত হয়েছে, তখন অনেক সাধারন মানুষের মতো আমারও একবার মনে হয়েছিল বিএনপির এইবার ঘুম ভাঙ্গবে, জামায়েত ইসলামি নামক সিন্দাবাদের ভূতটাকে ঘাড় থেকে নামাবে, দেশের মানুষের ন্যায্য আন্দোলনের সাথে মন থেকে একাত্মতা ঘোষনা করবে। কিন্তু দুঃখের বিষয় যে, বিএনপি এর কিছুই করতে পারেনি, উল্টো সাধারন মানুষের এই গণজাগরণ নিয়ে শুরু থেকেই নানারকম অদূরদর্শী, ভ্রান্ত ও গণবিরোধী বক্তব্য দিয়ে সাধারন মানুষের ধিক্কার ও ঘৃণা কুড়াচ্ছে। দেশের অধিকাংশ মানুষ-ই মনে করে, একক দল হিসাবে বিএনপি সবচেয়ে জনপ্রিয়, কিন্তু মানুষ যখন বিএনপিকে ভোট দেয় না - তার মানে এই নয় যে তারা বিএনপিকে পরিত্যাগ করেছে, বরং বিএনপিকে সুযোগ দেয়া যেন তারা নিজেদের শুধরে নিতে পারে। কেউ সঠিক পথে আসতে বলা হয়ে থাকে যে - It's never too late. আশাকরি বিএনপির বেলাতেও তা সত্যি হবে।

পরিশেষে একটি প্রসঙ্গ না তুলে পারছি না, সম্প্রতি এক মুক্তিযোদ্ধা রাজনীতিক কাদের সিদ্দিকীর কথাবার্তা দেখে ডঃ হুমায়ন আযাদের একটি কথা মনে পড়ছে, "একজন রাজাকার সবসময়ই রাজাকার কিন্তু একজন মুক্তিযোদ্ধা সারাজীবন মুক্তিযোদ্ধা না-ও থাকতে পারে।"
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চলতি পথের গল্পঃ দুই

লিখেছেন খায়রুল আহসান, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২২


‘মরচুয়ারী’ শব্দটার সাথে এর প্রবেশ পথের পেছনের গাছপালাগুলো দেখে শান্ত, নিরবিলি পরিবেশের মিল খুঁজে পেলাম।

এর পূর্বের পর্বটি পড়তে পারবেন এখানেঃ চলতি পথের গল্পঃ এক

‘মরচুয়ারী’র পথে দেখা কিছু... ...বাকিটুকু পড়ুন

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

লিখেছেন নতুন নকিব, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২৪

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

অন্তর্জাল থেকে নেওয়া।

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

×