somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

"বর্তমান ভালবাসার বাস্তবতা"

০৯ ই মার্চ, ২০১৬ রাত ৯:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মানুষ ভালবাসে।মানুষ স্বপ্ন দেখে।নিজের জীবনে কাউকে জড়ানো মানে কিছু কিছু সময় নিজেকে হারিয়ে ফেলা,কষ্টের মধ্যে ফেলা।আবার অনেক সময় জীবনটাকে নতুনভাবে গুছানো।সব মানুষের ভাগ্যে সত্যিকারের ভালবাসা থাকে না।সবার ভাগ্যে ভালবাসা সুখ হয়েও আসেনা।
.
কিছু কিছু মানুষ তার ভালবাসার মানুষটার সব দোষ নিজের চোখে দেখেও তাকে কিছু বলতে পারেনা,হারিয়ে ফেলার ভয়ে।মানুষ আবেগপ্রবণ। যাকে একবার মন থেকে ভালবাসে সে শত ভুল করলেও তাকে আগলে রাখার চেস্টা করে নিজের সব ভালবাসা দিয়ে।মানুষগুলো এমনি হয়।ভালবাসাগুলোও এমন হয়।
.
অনেকে পারেনা বিশ্বাসের মুল্য দিতে।যারা অন্যকে বেশি বিশ্বাস করে তারা ঠকে।তবে ব্যতিক্রম যে নেই এমন নয়।ব্যতিক্রম না থাকলে পৃথিবীতে ভালবাসা নামক শব্দ থাকতো।যারা তাদের ভালবাসার মানুষটাকে বিশ্বাস করতে পারে তারা চিরজীবন তার সাথে কাটিয়ে দেবার ক্ষমতা রাখে।সবাই বিশ্বাস করে ঠকে না।অনেকে আবার ঠকে।সবাই বিশ্বাস রক্ষা করতে পারেনা।সত্য বলতে তাদের মধ্যে বিশ্বাস রক্ষা করার ক্ষমতা নাই।তারা বিশ্বাস করার জন্য অযোগ্য।
.
ভালবাসা পৃথিবীতে এমন একটা শব্দ যার মাঝে কোন মানুষের ভেদাভেদ নেই।তবুও এখন এই ভালবাসা আটকে গেছে বর্তমানের বাস্তবতার আড়ালে পরে।ভালবাসা হয়ে গেছে ইংলিশ গ্রামার-এর আর্টিকেল এর মত দুভাগে বিভক্ত। একটার মধ্যে ভাল কিছু আছে আর অন্যটা বাজেতে পরিপুর্ন।
.
আসলে মানুষ বলে সত্যিকারের ভালবাসা কখনো মরে না।কিন্তু বর্তমানে কিছু কিছু ফ্যামিলির জন্য সত্যিকারের ভালবাসাটা মরর ছাই হয়ে যায়।তারা বুঝতে পারেনা ভালবাসার মুল্য।তারা পরে আছে আদিম যুগেই।যদিও আদিম যুগের ভালবাসাগুলো প্রকৃত ছিল।ভালবাসা শব্দটা বাদ দিলে যেই আদিম যুগ পাওয়া যাবে তারা সেখানেই পরে আছে।বিশেষ করে সমস্যাটা হয় বেশিরভাগ মেয়েদের ফ্যামিলিতেই।তাদের ফ্যামিলির সবাই মনে করে মেয়ে যাকেই ভালবাসুক তবুও একটা লন্ডনে থাকা ছেলের সাথে মেয়ের বিয়ে দিলেই মেয়ে শান্তিতে থাকবে।আসলেই কি তাই? সত্যিকার অর্থে ভালোবাসা সেটাই,সুখ সেখানেই থাকবে যেখানে শুধু তিনবেলা ডাল,ভাত আর থাকবে সত্যিকারের ভালবাসা।
.
টাকা-পয়সা,চাকরীর সুখ দিয়ে মনের সুখ বিচার করাটা ঠিক মানায় না।কেননা ভালবাসার মানুষদের মনের সুখ থাকে অন্যপ্রান্তে থাকা আরেকটি মনে মাঝে।যাকে সে চায় নিজের করে।থাকতে চায় সারাজীবন তার হয়ে।
.
অনেকে ভয় পায় ফ্যামিলির সামনে তার বয়ফ্রেন্ডের কথা উল্লেখ করতে।ছেলেদের কথাতে না যাই কারন তাদের ফ্যামিলিতে ৯৯ ভাগই কোন সমস্যা হয়না।একটা মেয়ে ভয় পায়। কারন তার বয়ফ্রেন্ডের চাকরী নাই।তবে এটা ভাবেনা যার সাথে যে বিয়ে করতে চলেছে সে হয়ত তাকে টাকা,পয়সা,জামাকাপড় দিতে পারবে ঠিকই কিন্তু মন হয়ত দিতে পারবেনা।একজনকে ভালবাসলে তার ভালবাসাটা অন্যজনের মাঝে খুঁজে পাওয়া যায়না।প্রত্যেকটা মানুষ আলাদা।প্রত্যেকের ভালবাসা আলাদা।আপনি একজনকে ভালবেসেছেন নিজের সর্বস্বতা উজাড় করে।তাকে নিয়েই বাঁচতে শিখুন।টাকা,পয়সা দিয়ে ভালবাসা বিচার করা যায়না।একজনকে ভালবাসে অন্য কারো ঘড় করতে রাজী হওয়াটা অন্যায়।আপনি কাউকে ভালবাসলে ভয় না পেয়ে তাকে বাঁচিয়ে রাখতে শিখুন।সর্বস্ব দিয়ে তাকে ভালবাসতে পেরেছেন, এবার আপনার পালা সর্বস্ব দিয়ে হলেও তার হওয়ার,সর্বস্ব দিয়ে তাকে আপন করে নেয়ার,সর্বস্ব দিয়ে হলেও সারাজীবন তার পাশে থাকার।
.
Siam Mehraf
সর্বশেষ এডিট : ০৯ ই মার্চ, ২০১৬ রাত ৯:৫৮
৩টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশ সরকারের কাছে সোলার এনার্জি বিক্রি করা কতটা লাভজনক?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩৭



যারা আগামী ৬ মাসের মধ্যে বাড়ির ছাদে সোলার সিস্টেম ইন্সটল করবেন, তাঁদেরকে বাংলাদেশ সরকার প্রত্যেক ইউনিট ইলেক্ট্রিসিটির জন্যে ১০.৫০ টাকা করে দিবে। রুফটপে সোলার এনার্জি প্ল্যান্ট বসিয়ে লাভ... ...বাকিটুকু পড়ুন

সম্পর্ক ও আত্মহত্যা

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৪৭



কাউকে আত্মহত্যার ভয় দেখিয়ে বিয়ে করা অথবা আত্মহত্যার ভয় দেখিয়ে অথবা ব্ল্যাকমেইল করে গুরুতর মানসিক ও মনস্তাত্ত্বিক নির্যাতনের মাধ্যমে কাউকে বিয়েতে বাধ্য করা। - বিশ্বের যে কোনো দেশের আইনে... ...বাকিটুকু পড়ুন

২ লাখ কর্মীর খবর ভুয়া - তবে ২৫ টা সাদা হাতি আসছে!

লিখেছেন মাথা পাগলা, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০২



স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছিলেন, মালয়েশিয়া সেপ্টেম্বর মাস থেকে ধাপে ধাপে ২ লাখ কর্মী নেবে ।

আগামী ছয় মাসে বাংলাদেশ থেকে ২ লাখ কর্মী নেবে... ...বাকিটুকু পড়ুন

একজন কর্মী ও তার ন্যায্য পাওনা

লিখেছেন কিরকুট, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২০

বাংলাদেশের বেসরকারি খাত নিয়ে কথা বলতে গেলে আমরা সাধারণত বিনিয়োগ, মুনাফা, ব্যবসায়িক প্রবৃদ্ধি, বাজার সম্প্রসারণ কিংবা উদ্যোক্তার ঝুঁকির কথা ভাবি। কিন্তু এই পুরো ব্যবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কর্মীর শ্রম নিয়ে... ...বাকিটুকু পড়ুন

গ্যাস বিদ্যুৎ সংকটের জন্য দায়ী কে?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:১১



২৮ ফেব্রুয়ারি ২০২৬।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের সামরিক, পারমাণবিক ও সরকারি স্থাপনাগুলোতে আকস্মিক বড় ধরনের বিমান হামলা চালায়।প্রথম দফার হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ীসহ বেশ কয়েকজন... ...বাকিটুকু পড়ুন

×