somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পারিবারিক ভালবাসাগুলো এমনই হয়.!!!

১০ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সবসময়ই একটা জিনিস দেখে আসছি।একেবারে ছোটবেলা থেকেই.....যখন কোন ডাক্তার কাউকে প্রায় মৃত ঘোষনা করে অর্থাৎ বলে যে সে প্রায় মৃত্যুর পথে। তার সময় আর মাত্র কয়েকটা ঘন্টা বা কয়েকটা মাস....তবুও কেউ থেমে থাকেনা।জীবনের শেষ রক্তবিন্দু পর্যন্ত তার ফ্যামিলি চেস্টা করে যায় তাকে বাঁচানোর।এটা নিশ্চিত যে তার মৃত্যুর আর বেশি বাকি নেই তবুও চেস্টা করে যায় যতদুর সম্ভব।যতটুকু সম্ভব।ফ্যামিলির কেউই কাউকে হারাতে চায়না।তাই চেস্টা করতেই থাকে।অন্তত যাতে এতটুকু বলতে পারে যে তারা চেস্টা করেছে তাকে বাঁচানোর।যথেস্ট চেস্টা।যতটুকু তাদের সাধ্যে ছিল.....
.
মানুষের জীবনটা খুব একটা সহজ নয়।কাউকে কেউ সহজে হারাতে চায়না।অন্তত নিজের ফ্যামিলির কেউ না।আপনি যদি অসুস্থ হন,আর সে ক্ষেত্রে ডাক্তার যদি বলে যে আপনার হাতে আর বেশি সময় বাকি নেই তবুও আপনার ফ্যামিলি আপনাকে সাপোর্ট দিয়েই যাবে।আপনার চিকিৎসার জন্য চেস্টা চালিয়ে যাবে।তাদের মনের মধ্যে তখন এটাই কাজ করবে যে হয়ত এটা করলে আপনি বাঁচবেন,ওটা করলে আপনি বাঁচবেন।সেই মনের কথাটা শুনেই আশা নিয়ে ব্যার্থ না হয়ে তারা চেস্টা করেই যাবে আপনাকে বাঁচানোর।লাইফটাই এমন।আপন কাউকে মানুষ হারাতে চায় না।কখনোই না।অন্তত তারা কেউই চায়না নিজের জীবন থাকতে আপনাকে তার চোখের সামনে হারাতে দিতে।তাইতো এতটা প্রচেস্টা।
.
ছোটবেলা থেকে এই পর্যন্ত সবক্ষেত্রেই সেইম ব্যাপার।সেদিন হসপিটালে গিয়েছিলাম একটা আত্মীয়কে দেখতে।পাশের বেডেই একজন লোক বুকের ব্যাথায় প্রচন্ড কাতরাচ্ছিল।ডাক্তার আসল রোগীর বেডের পাশে রাখা চেয়ারটাতে বসল।হালকা চেকাপ করলো।আর চেকাপ করবার পর ডাক্তারটা পাশানের মত বলে দিল বাঁচার আশা খুবই কম.....আর বেশি সময় হাতে নেই,পারলে ঢাকা নিয়ে দেখাতে বলছে।সাথে সাথে রোগীর পাশে দাঁড়ানো বোধ করি রোগীর ছেলে-মেয়ে কাঁদতে শুরু করল।রোগীর মাথার কাছেই তার স্ত্রী বসা ছিলেন।সে তো অঝোর ধারায় কাঁদতে ছিল।মনে হচ্ছিল অজ্ঞান হয়ে যাবেন আর একটু হলেই......
.
এরপর আমাদের রোগী দেখার কাজ শেষ হলো।পরে আমরাও ৪তলা থেকে থেকে নিচে নেমে আসলাম।এসেই দেখি রোগীর ছেলে তাকে ঢাকা নিয়ে যাবার জন্য গাড়ী ঠিক করতে এসেছে।অনেকদিন যাওয়া আসা করায় আমাদের সাথে পরিচয়টা বেশ ভালোই হয়েছিল তাদের।যেহেতু আমাদের রোগীর পাশের বেডেই সে হিসেবে।কোন এক কারনে ওই ভাইয়াটার নাম্বারটা রেখে দিয়েছিলাম।রাতে ফোন দিয়ে জানতে পারলাম ঢাকা যাওয়ার আগেই তার বাবা মারা গিয়েছেন।কষ্টে ফেটে যাচ্ছিল বুকটা।
.
ঠিক হয়ত প্রত্যেকটা মানুষের জীবনটাই এমন।কেউই কাউকে সহজে হারাতে চায়না।সেই রোগীটির নিশ্চিত মৃত্যু জেনেও তাকে ঢাকা নিয়ে যাবার সিদ্ধান্ত নিয়েছিল তার পরিবার।এরপর রোগীটি হয়ত বাঁচেনি তবুও তারা চেস্টা করে গেছে তাকে বাঁচানোর জন্য......এটা সবার ক্ষেত্রেই হয়।সব পরিবার এমনি।সবগুলো সম্পর্ক এমনি হয়।সহজে হারাতে দেয়া কেউই মেনে নিতে পারেনা। তাই হয়ত চেস্টা করেই যায়,শত কষ্ট হলেও,শত বাধা-বিপত্তি আসলেও।
.
.
-Siam Mehraf
সর্বশেষ এডিট : ১০ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:৫৭
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মাননীয় প্রধানমন্ত্রী, সাবধান!!!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৪



যারা প্রধানমন্ত্রীর হাতে মরা মাছ ধরিয়ে দিয়ে পানিতে ছাড়তে বলেন, তারা কেমন মানুষ!!!.....এটা কেমন তামাশা!!! স্লোগান দেওয়া বাদ দিয়ে প্রধানমন্ত্রী আসার আগে মাছগুলো চেক করার কথা একবারও মনে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ সরকারের কাছে সোলার এনার্জি বিক্রি করা কতটা লাভজনক?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩৭



যারা আগামী ৬ মাসের মধ্যে বাড়ির ছাদে সোলার সিস্টেম ইন্সটল করবেন, তাঁদেরকে বাংলাদেশ সরকার প্রত্যেক ইউনিট ইলেক্ট্রিসিটির জন্যে ১০.৫০ টাকা করে দিবে। রুফটপে সোলার এনার্জি প্ল্যান্ট বসিয়ে লাভ... ...বাকিটুকু পড়ুন

সম্পর্ক ও আত্মহত্যা

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৪৭



কাউকে আত্মহত্যার ভয় দেখিয়ে বিয়ে করা অথবা আত্মহত্যার ভয় দেখিয়ে অথবা ব্ল্যাকমেইল করে গুরুতর মানসিক ও মনস্তাত্ত্বিক নির্যাতনের মাধ্যমে কাউকে বিয়েতে বাধ্য করা। - বিশ্বের যে কোনো দেশের আইনে... ...বাকিটুকু পড়ুন

২ লাখ কর্মীর খবর ভুয়া - তবে ২৫ টা সাদা হাতি আসছে!

লিখেছেন মাথা পাগলা, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০২



স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছিলেন, মালয়েশিয়া সেপ্টেম্বর মাস থেকে ধাপে ধাপে ২ লাখ কর্মী নেবে ।

আগামী ছয় মাসে বাংলাদেশ থেকে ২ লাখ কর্মী নেবে... ...বাকিটুকু পড়ুন

গ্যাস বিদ্যুৎ সংকটের জন্য দায়ী কে?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:১১



২৮ ফেব্রুয়ারি ২০২৬।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের সামরিক, পারমাণবিক ও সরকারি স্থাপনাগুলোতে আকস্মিক বড় ধরনের বিমান হামলা চালায়।প্রথম দফার হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ীসহ বেশ কয়েকজন... ...বাকিটুকু পড়ুন

×