গতকালকের বাংলাদেশ বনাম নেদারল্যান্ড ম্যাচের পরে আরাফাত সানি এবং তাসকিনের বোলিং নিয়ে প্রশ্ন উঠেছে।অর্থাৎ ৯-ই মার্চ।নেদারল্যান্ড এর সাথে খেলা শেষের পরে নিজেদের সন্দেহের কথা প্রকাশ করেন আইসিসি।
.
সাধারনত বোলিং একশন হলে আগামী ২৮ দিন পর্যন্ত সাধারনত বোলিং-এ বাধা থাকেনা।তবে নিয়ম অনুযায়ী সন্দেহ প্রকাশের ১৪ দিনের মধ্যে বোলারকে আইসিসি অনুমোদিত পরীক্ষাগারে বোলিং- একশনের পরীক্ষা দিতে হয়।রিপোর্টে একশন অবৈধ ঘোষনা করলে ঐ বোলার একশন না সুধরানোর আগ পর্যন্ত বোলিং করতে পারেন না।
.
এ বিষয়ে আমাদের দুজন বোলার আরাফাত সানি এবং তাসকিনের মধ্যে কোন ভয় কাজ করছে না,কারন তারা বিশ্বাস করেন যে তাদের মধ্যে,তাদের বোলিং একশনে কোন ত্রুটি নেই।
.
মুলত আমার এবং ১৬ কোটি মানুষের মত এটাই যে যদি আগে কারো বোলিং-নিয়ে বিচার করতে হয়,কারো বোলিং-এ ত্রুটি ধরতে হয় তবে সে হলো ভারতের নামকরা একজন প্লেয়ার আশ্বিন।আইসিসির কর্মকতা সবাই আশ্বিনের ভক্ত।তাই তাকে নামকরা বললাম।যাই হোক আইসিসির কাছে টপ রেকিং-এ স্থান করে নেয়ার জন্য প্রিয় বোলার আশ্বিন। কিন্তু তার বলের এঙ্গেল তাসকিন,আরাফাত সানির চাইতে বেশি।তাসকিন,আরাফাতের বোলিং-এর চাইতে তার বলের সময় হাত ভাঁজ হয় বেশি।এই একশনের বিরুদ্ধে যদি না রিপোর্টে জানায় তবে আরাফাত,তাসকিনের বিরুদ্ধে কেনো।
.
আরাফাত,তাসকিন গত ১২ মাস ধরে সেইম একশনেই বোলিং করে এসেছে।যা জানিয়েছেন বাংলাদেশের বোলিং কোচ হাতুরাসিংহে।গত ১২ মাসে বাংলাদেশের সাথে বিভিন্ন টিমের অসংখবার খেলা পরেছে।যার মধ্যে একটি পুর্নাঙ্গ ওয়ার্ড কাপ এবং এশিয়া কাপ ও ছিল।এবং বিভিন্ন টুরের ম্যাচগুলো জাতীয়ভাবে খেলা হয়েছিল।সবগুলোতে অংশগ্রহন না করলেও অধিকাংশ ম্যাচেই দেখা গিয়েছে তাসকিন,আরাফাত সানিকে।এই কয়েক ম্যাচে যদি তাদের ভুল হয়ে থাকে সেটা আইসিসি কতৃপক্ষের চোখে পরলো না কেন?
.
এমত অবস্থায় বাংলাদেশের সাবেক বোলিং কোচ চন্দ্রিকা হাতুরাসিংহে জানিয়েছেন এবং আইসিসির বিরুদ্ধে বলেছেনঃ-" গত ১২ মাস ধরেই তাসকিন এবং আরাফাত সানি সেইম একশনেই বল করে আসতেছে।এমত অবস্থায় যদি আইসিসি আমার বোলারদের একশন নিয়ে সন্দেহ করতে পারে, তাহলে আমিও পারি আইসিসির সিদ্ধান্তের উপর সন্দেহ করতে"
.
আমাদের বোলার আরাফাত সানি এবং তাসকিন গত ম্যাচগুলোতে সেইম একশনেই বল করেছে।তবুও গতকাল ম্যাচের পরে হঠাৎ সিদ্ধান্ত জানালে ক্ষুদ্ধ হয় ১৬ কোটি প্রান।এটা কি আমাদের দলের উপর তাদের ষড়যন্ত্র নাকি অন্যকিছু?
.
আমরা চাই, আরাফাত,তাসকিন আমাদেরই থাকুক।আমরাও জানি তারা সেইম একশনে বল করে।তবুও আইসিসি কেন এই মতবাদ প্রকাশ করলো? আশা করছি খুব তাড়াতাড়িই নিজেদের ভুলকে সুধরে নিয়ে আমাদের বোলার,আমাদের গর্ব তাসকিন এবং আরাফাত সানির উপর থেকে সব অভিযোগ তুলে নিবে আইসিসি।১৬ কোটি মানুষ তারই অপেক্ষায়।
.
সিয়াম মেহরাফ
সর্বশেষ এডিট : ১০ ই মার্চ, ২০১৬ রাত ৯:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




