খালাতো ছোট ভাই জিজ্ঞেস করতেছে -"আই লাভ ইউ" এর অর্থ কি? বয়স মাত্র ৪...
আমি চিন্তায় পরে গেছে।এতটুকু ছেলে এখনি চোখ টিপ দিতে জানে,তারপর ফ্লাইং কিস থেকে শুরু করে ৪/৫ টা ইংরেজী শব্দ ও পারে।যেমন:- আই ল্যাবু,আই হেটু,আই মিসু,থ্যাংকইউ, ওয়েলকাম।
.
যাই হোক আই লাভ ইউ এর অর্থ জিজ্ঞেস করাতে চিন্তায় পরে গেলাম কি উত্তর দিব।ভাবলাম নাহ,সঠিকটা বলা যাবে না।তাইলে আম্মাই উল্টা বকা দিবে আমাকে এসব শিখানোর জন্য।তাই একটু ভেবে বলে দিলাম আই লাভ ইউ এর মানে "তুমি একটা পচা".....আই লাভ ইউ ঠিকমত উচ্চারণ ও করতে পারেনা এখনো।আর সেই ছেলে এখনি আমাকে এই প্রশ্ন করে।যাক ভালই উল্টা পাল্টা বইলা বেঁচে গেছি এবারের মত।
.
ভাবতেও পারিনি এই শিক্ষাটা আমার ১২ টা বাজাবে।ভালোর জন্য বললাম,তাও সেই ১২ টাই বাজলো। রাস্তায় যাবে বায়না ধরছে।নিয়ে গেলাম।যা যা খেত্র চায় খাওয়ালাম।বাসায় ফিরে আসার সময় বায়না করলো -"ভাইয়া হেঁটে যাবো"। আমিও বললাম আচ্ছা ঠিকাছে। বাসা বেশি দূরে ছিলোনা।তাই হেঁটেই রওয়ানা দিলাম।
.
কিছুদুর যেতেই একটা মেয়ে আমার সেইম বয়সী হবে বা একটু ছোট তার সাথে সাঈদের মানে আমার খালাতো ভাইয়ের ধাক্কা লাগলো।রাস্তায় বসে রাগে চিল্লানি দিয়ে মেয়েটাকে বললো,-"এই মেয়ে আই ল্যাবুউ"..... মেয়েটা আমার দিকে হা করে তাকালো।আমি আর পৃথিবীতে নাই তখন।মেয়েটা আবার সাঈদকে জিজ্ঞেস করলো কি বলছো, আবার বলো? সাঈদ আবার রাগী চেহারায় মেয়েটার দিকে তাকিয়ে বললো -"আই ল্যাবুউ"। একবার বললে কানে যায়না? আমি সাঈদের দিকে হা করে তাকিয়ে আছি।সাঈদের রাগ এমনিতেই অনেক বেশি।সে রাগী মুখে একবার আমার দিকে তো একবার ওই মেয়েটার দিকে তাকাচ্ছে।মেয়েটা বললো এগুলা বলতে হয়না।কে শিখাইছে তোমাকে? সাঈদ আমার দিকে ইশারা করলো।আমি তখন দ্বিতীয়বারের মত পৃথিবীতে নাই।মেয়েটা আমার দিকে রাগী চেহারায় তাকালো এবারে।সাঈদকে বললাম "বাসায় গিয়ে নেই, তোমার একদিন কি আমার একদিন!" মেয়েটাকে সরি বলে বাসার দিকে রওয়ানা দিলাম।সেই মেয়েটা এবারে রাগী গলা থেকে বদলী হয়ে করুনার সুরে বলল -"ইটস ওকে"...
.
আমি হাফ ছেড়ে বাঁচলাম।সস্তি ফিরে পেলাম।পৃথিবীতে যে আমি মাটির উপর দাঁড়ানো তখন খেয়াল হলো আমার।বাসায় ফিরে আর সাঈদকে কিছু বলিনাই।কিন্তু নিজেকে প্রমিজ করছি কাউকে আর ভুল শিক্ষা দিবোনা জীবনে।মাফ চাই।আল্লাহ আজকের মত বাঁচিয়েছে আমাকে।রাস্তায় আশেপাশে তেমন কেউ ছিল না।কয়েকজন ছাড়া।তারাও বৃদ্ধবয়স্ক।নাহলে আজকে ওপারে এমনিই যাওয়া লাগতো।
সর্বশেষ এডিট : ১৬ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


