অদৃশ্য শৃঙ্খল
২২ শে আগস্ট, ২০০৮ রাত ১১:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ইদানিং শব্দগুলো হয়েছে ভয়ানক বাউন্ডুলে;
কেবলই পালিয়ে বেড়ায় আমা হতে।
অথচ একটা সময় ছিল,
সহজেই ধরা দিত শব্দেরা।
শব্দে শব্দে বিন্যস্ত হত ভাষা,
ভাষা আর আবেগ হাত ধরাধরি করে
ঢুকে পড়ত আমার কবিতার কারাগারে।
হয়ত ওরা শৃঙ্খলিত হতেই বেশী পছন্দ করতো।
আর এখন?
ওরা যেন ফেরারী আসামী।
আমি এক অযোগ্য আইন রক্ষক,
হাতকড়া হাতে নিয়ে
কেবলই পিছু নিই
দ্রুত ধাবমান শব্দকল্প
চিত্রকল্প ইত্যাদির।
তারপরও ওরা ধরা পড়েনা সহজে।
যদিও কদাচ ধরি,
ছেড়ে দিতে বাধ্য হই
ওরা যেন রাজনৈতিক বন্দী।
মনে হয়, আমি যেন শৃঙ্খলিত নিজেই
আপন হতাশার অন্ধকারে ।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০
হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন