
সারাদিন ইন বক্সে পাঁচটি মেইল
তার মধ্যে দুটো জাঙ্ক মেইল থেকে ডাইভার্ট
যদিও তাতে গভীর কোন তথ্য ও তত্তের ভীড় নেই
তবু বিকেল হলেই নিদ্রা প্রেমে ব্যস্ত বুড়ি
কলকের মতো টেলিফোনটা তুলে নিলেই
ঢিল ছুড়ো...
বুক কি অার মাপতে পারো কত জিবি
ডাউনলোড অার তত্ত কথায় রেড সিগনাল ?
কথারা অাজ মুষলধারায় বৃষ্টি হবে
পাড়ি দেবে দিগন্তপার, অজানাপথ
মেঘের সংগে মাস্তি করে
জৈষ্ঠ মাসের বর্ষা যেমন অানলিমিটেড...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

