
রাগের সাথে ঝালের সম্পর্ক নেই বললেই চলে, তবু বগুড়ার মেয়ে দেখলেই যদি বলি, এক্কেবারে কাঁচা মরিচ ! তাহলে যমুনার বুকে অারো বেশি করে চর পড়া শুরু হয়ে যায় । তখন কাঁচা মরিচের ঝালের সাথে বেড়ে যায় মাছ, মাংস, অালু, পটল, বেগুনের ঝালও ।
কে তুমি, তরমুজ-কাটা ছুরি নিয়ে বসে অাছো ? বাজারে অার যাবোনা । চর্বিযুক্ত মাছ-মাংসে বলে দাও পেট খারাপের দোহায় । সবজিতে এখন অার কোষ্ঠকাঠিন্য দূর হয় না । তাতে কাল থেকে যদি ভালোবাসার ঝাল বেড়ে যায়, যাক...
মাত্র এক মাস'ই তো, অামরা অনুভব করব গরীবের সারা বছর রোজা রাখার কষ্ট । নাকি সেটাতেও ঝাল !
সর্বশেষ এডিট : ১৬ ই মে, ২০১৮ রাত ১১:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


