
এমন নয় যে পাখিগুলোকে প্রকৃতির কাছ থেকে ধরে অানা হয়েছে । এদের জন্ম খাঁচাতে এবং এরা খাঁচাতে থাকতেই অভ্যস্ত । ছেড়ে দিলেও ঘরের বাইরে যায় না, অাবার খুব বেশি উড়তেও পারেনা । হতে পারে খাঁচাতে জন্মাবার কারনে এদের উড়বার সক্ষমতা কম ।
অামি পাখি-প্রেমিক বা পাখি বিশেষজ্ঞ নই, তবু অামার দশ দশরের ছেলের চাহিদার কারনে অামাকে সাভারের নামা বাজারে যেতে হয়েছিল পাখি কিনতে, তখন পাখি বিক্রেতা বলেছিল, এর নাম বাজিগর এবং এরা বিদেশি জাতের পাখি । তবে অামার কাছে মনে হয়েছে নামটা বাংলাদেশের মানুষের দেওয়া । প্রকৃত জন্মভূমিতে হয়ত এদের অন্য নামে ডাকা হয় ।
এখন অবসর পেলেই অামার অবুঝ দুই ছেলেমেয়ে ওদেরকে নিয়ে খেলায় মেতে উঠে । মাঝে মাঝে পাখিগুলো অামার শরীরেও উড়ে এসে বসে, তখন বেশ ভালই লাগে । তবে ওদের অাকাশে উড়িয়ে দিতে পারলে মনে হয় অারো বেশি ভাল লাগত ।
সর্বশেষ এডিট : ১৮ ই মে, ২০১৮ রাত ৯:৩৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


