
যারা এখনো ভাগ্যকে অস্বীকার করে অাসছে তাদের জেনে রাখা উচিৎ, অাগুন-লাগা ঘরে সব সোনা পুড়ে তামা হয়ে গেলেও একজন বার বার কিভাবে রক্ষা পেয়ে যায় ! তারপর নতুন নাটকের মঞ্চ নির্মাণ করতে শুরু করে খোড়াখুড়ি, যদি সেখানে প্রাপ্ত দু'মণ স্বর্ণ বিক্রি করে কেনা যায় কয়েক কোটি চাইনিজ হাতুড়ি । কারন সোজা হয়ে হাঁটা মেরুদন্ডকে সাইজ করতে এগুলো খুব কাজ দেয় । এতে সোনা তামা হয়ে যাওয়া ঘটনাটিকেও অাড়াল করা যায় ।
অার না বুঝে যারা শুধু ডান্ডা দিয়ে কপাল ফাটাতে যায় তাদের জন্যে শাস্তি হলো, এত দিনেও কেন তারা মেরুদন্ড চিনতে পারেনি ?
সামনে নির্বাচন । ভাগ্য অবশ্যই সর্ব প্রকার হাতুড়ির সাথে থাকবে । ব্যাংক, বীমা, শেয়ার বাজার, মানুষ, গরু, ছাগল, ভেড়া, হাস, মুড়গি'র সাথে দেশও গোল্লায় যাক...
ভাগ্যে অবিশ্বাসীদের সহজে কিছু হয় না । তাই ভাগ্যকে বিশ্বাস করে সকল সোজা মেরদন্ডক'রও উচিৎ হাতুড়ির ছায়া তলে অাসা ।
সর্বশেষ এডিট : ২৫ শে জুলাই, ২০১৮ রাত ৯:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


