
একই গোত্রের ষাঁড়ের মালিক এখন অনেকেই, মাঠ প্রস্তুত, একজন একজন করে ঘোষণা দিচ্ছে - অমুক দিন থেকে ষাঁড় মাঠে নামবে, খেলবে এবং জিতবে । কিন্তু কার সাথে কে খেলবে ? হাওয়া নাকি ষড়যন্ত্র ? সাধারন মানুষ কেউ জানেনা, এমন কি ষাঁড়ের মালিকও জানেনা । অথচ খেলা একটা হবে এবং বিজয় নিশ্চিৎ জেনেই হবে ।
এদিকে কিছু মরা গাই, যার অাবার কিছু বলদও অাছে, অার অাছে কিছু এঁড়ে, হাড় জিরজিরে, দেখেই বোঝা যায় ১০ বছরে ওদের উপর দিয়ে কম ট্রাক্টর চলেনি । তবু এঁড়ে বলে কথা, মাঠ দেখলেই নামতে ইচ্ছে করে, ভুলে যায় কোষ্ঠকাঠিন্য অার বদনা হাতে জঙ্গলে দৌড় দেয়ার কথা ।
বলদগুলো ছ'টা শর্ত দিয়েছে, শুনে ষাঁড়ের মালিকেরা নবাবপুরে যাবে নতুন ব্লেড কিনতে, কিন্তু তার অাগে একজন একজন করে পান খেয়ে জাবরকাটা মুখে ভেংচি কাটার প্র্যাকটিস করছে । কারন কেউ তো অার অায়না ধরে সামনে বসে নেই ।
বাতাসে ভেসে অাসছে গান, ষাঁড়ের'ই হবে জয়, নয় তো খেলা হবেক লয় হবেক লয়... ইভিএম, টিভিএম ওসব কিছু নয় ।
সর্বশেষ এডিট : ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




