
যার নিজের কোন কলংক নেই, তার অাছে শেষ রাতের মোরগের ডাক । সে শুধু বাঁক দিয়ে বলতে পারে, তোমরা জেগে ওঠো, তা না হলে মায়ের খুব বিপদ হবে, অস্ত্র হাতে পাওয়ার পর ওরা এক লাখ মোরগ-মুরগিকে এক দিনে কচুকাটা করবে, রক্তে ভেসে যাবে দেশ; ঘর-বাড়ি, দালান-কোঠা, গরু, ছাগল, ক্ষেতের ফসল সব জ্বালিয়ে দেবে । কী ভয়ংকর কথা !
যে মা তার সন্তানদের এত দিন ধরে স্নেহ-মমতা দিয়ে অাগলে রেখেছে, সে মা কি পারে এসব কথা শুনে তার সন্তানদের মৃত্যুর মুখে ঠেলে দিতে ? পারে না । অার পারেনা বলেই তাকে অনেক কৌশল অবলম্বন করতে হয় সন্তানদের বাঁচাতে । পান থেকে চুন খসার অাগেই টের পেতে হয়, চুন খসে পড়বে । তা না হলে তো এত মোরগ-মুরগিকে মৃত্যুর হাত থেকে রক্ষা করা যাবে না । নিজের কথা না হয় বাদ'ই রইল ।
তারপরও এক দল পাতিহাঁস, নোংরা কাদা ঘাঁটে অার প্যাঁক প্যাঁক করে বলে মৌসুমী ঐক্য গড়ার কথা । অথচ এরা একবারও ভাবেনা তাদের গলার নিচে ছুরি চালিয়ে দিলেও বড় বড় রাজহাঁস মুখে কুলুপ এঁটে নাকে সরিষার তেল দিয়ে ঘুমাবে ।
সর্বশেষ এডিট : ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




