
বলছো, ঘাড়ের উপর কেউ তাক করে রাইফেল ধরে নেই
যে, কথা না শুনলে ক্রস ফায়ার কিংবা বন্দুক যুদ্ধে
বিনা খরচায় তোমাকে স্বর্গে পাঠাবে
সম্ভবতঃ স্বর্গের প্রতি তোমার লোভও নেই
তাহলে শুধু শুধু কেন তুমি বিব্রত বোধ করছো ?
চারিদিকে এত যে সুশীল, মৌসুমী পাখির গান;
নিরাপত্তার চাদরে সবাই কী সুন্দর মাছ খাচ্ছে-
কেউ রুই মাছ, কেউ কুরাল মাছ, কেউ ইলিশ মাছ...
কৈ কারুর গলায় তো কাঁটা ফুটছে না, কেউ বিব্রতও হচ্ছে না
যত বিব্রত, শুধু তোমার'ই
সর্বশেষ এডিট : ০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



