
ধড়-পাকড়//
শুনেছি অাগে মানুষ হিংস্র পশুদের ভয়ে সব সময় লোকালয় খুঁজত, জঙ্গলের পাশ দিয়ে যেতে ভয় পেতো; কারন মানুষ তখন বন্ধুর মতো ছিল, দূর থেকে মানুষ দেখলে প্রাণে সাহস অাসতো । অার এখন মানুষ লোকালয় ছেড়ে জঙ্গল খোঁজা শুরু করেছে, ঘরে থাকা যায় না, মানুষ দেখলেই মনে হয়, ও বুঝি একটা অামড়া গাছের কেউড়া ভূত, এখনি ছোঁ মেরে উঠিয়ে নিয়ে যাবে, তারপর ভূতের সর্দারকে দিয়ে ১৫ দিনের রিমান্ডের অাবেদন করাবে এবং রিমান্ড শেষে কাশিমপুর পাঠাবে । সন্দেহ হলে বনের পশুকেও হয়ত ওরা একবার বলার সুযোগ দেবেনা, অামি তো লোকালয়ে ছিলাম না, জঙ্গলেই ছিলাম, তাহলে অামার ঘাড় মটকাও কেন ? ক্ষমতা এমনি একটা জিনিস ।
ট্রেন-যাত্রা//
তোমাকে হাত-কড়া পরালে ট্রেন-যাত্রা নির্ঝণ্ঝাট হয় । নতুন কোটে ময়লা পড়ার অাগে দু'অাঙ্গুলে টোকা দিয়ে ঝেড়ে ফেলা যায় গণতন্ত্র, তারপর অাটটি পথ সভায় গলা ফাটিয়ে বলা যায়, অামরা উন্নয়নের রূপকার, অামাদেরকে কেন বার বার সমর্থন দেবেন না ? তখন দূর্ভাগ্যক্রমে কেউ যদি বলে, অাগে তো অামরা সমর্থন দিইনি, তাহলে এখন কেন লাগবে ? কিন্তু ভাঙ্গা রাস্তায় সে সময় মতো এসে পৌছাতে পারবে কি না সন্দেহ, কারন তার জন্যে কোন ট্রেন বরাদ্দ নেই ।
তোমাকে বন্ধু ভাবতে অসুবিধা নেই//
তুমি অামার কতখানি বন্ধু ? তা প্রমাণের জন্যে ৭১-এর মত অামাকে সহযোগিতা না করেও চলবে, কারন পাকিস্তান এখন অার লেজে গােবর লাগাচ্ছে না । অামার স্বাধীনতা ও সার্বভৌমত্তকে অামার মত রক্ষা করতে দাও, তুমি এসবে নাক গলাতে এসো না । তাহলে তোমাকে বন্ধু ভাবতে অামার অসুবিধা নেই । দেশে ১৮ কোটি জনগণ অাছে, তারাই সমন্নত রাখবে তাদের গণতন্ত্র, তাদের অধিকার ।
সর্বশেষ এডিট : ০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



