
১.
আমার এক জন বন্ধু
হঠাৎ মুখে দাড়ি রাখার পর
নামাজি হয়ে গেল
দেখে বেশ ভালো লাগলো
দোকানদাররা যেমন সত্য কথা বললেও
কাষ্টমারের মনে একটা সন্দেহ থাকে,
আমার মনে তেমন কোন সন্দেহ রইল না
ও ব্যবসা করছে, বেশ তো, করুক না
ব্যবসার সাথে আবার দাড়ির কি সম্পর্ক
২.
খালের মাছ কি বিলে আসতে পারে না ?
-পারে
অতি বর্ষনে জল ভাটিয়ে কখনো নদীতেও,
কিন্তু কুয়োতে চলে আসলে
বুঝতে হবে, ও আসলে কুয়োর'ই মাছ ছিল
ওকে সাগর চিনিয়ে লাভ নেই
কথাটা অামার বন্ধু বলে বলছিনা ।
সর্বশেষ এডিট : ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



