
ঘুষ//
টেবিলের উপরের হাতের চেয়ে
নিচের হাতটা বেশি ভালো লাগে
তাতে সুরভি জর্দার ঘ্রাণ পাওয়া যায় ।
ইলিশ//
পকেটে বাড়তি আশীর্বাদ না থাকলে
ভাদ্র মাসের ইলিশেও
কোন তেল পাওয়া যায় না
যতই তুমি স্বাদের কথা বলো ।
ক্যানসার//
এক বছর পর রোগী জানলো
তার শরীরে কোন অসুখ ছিল না
শুধু ক্যানসার দেওয়া হয়েছিল ।
ক্রিকেট//
হেরে যাওয়াতে কোন লজ্জা নাই
তবে জিতলে নাগিন ড্যান্স আছে ।
সর্বশেষ এডিট : ০১ লা অক্টোবর, ২০১৮ রাত ৮:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



