
১.
উত্তরা ষড়যন্ত্রের পর বলা যায়, অার কোন ষড়যন্ত্র নেই । নেই পিল খানায়, নেই শেয়ার বাজারে, নেই পদ্মা সেতুতে, নেই শীতলক্ষ্যায়, নেই ব্যাংকে, নেই বীমায়, নেই খুনে, গুমে, বন্দুক যুদ্ধে, ক্রস ফায়ারে, জেলে, জুলুমে । কোথাও কোন ষড়যন্ত্র নেই । তবু এক যুগ ধরে কয়েদ খানার পেটে চলছে বদ হজম । যেসব কাক এক সময় বিষ্ঠা ঘেঁটে ঘেঁটে অাহার সংগ্রহ করতো, তারা উন্নত মানের খাবার পেয়েছে অার পেয়েছে কোকিলের সুরেলা কণ্ঠ । তারা শুধু গান গায়, কোন ষড়যন্ত্র করতে জানেনা । অার গোঁফওয়ালা বিড়াল এসব গানে মোহিত হয়ে উঠতে উঠতে একেবারে তাল গাছের মাথায় উঠে গেছে । সে তো অার মাটিতে নামতে পারবে না । নিচে কিছু ছুঁচো, ইঁদুর, চামচিকা কিচির কিচির করছে, করতেই অাছে...। অথচ এসবে বিড়ালের অার একদম রুচি নেই । তাহলে বিড়াল কি এখন না খেয়ে থাকবে ? মোটেই না ।
২.
জানা গেছে, বিড়ালের রুচি এখন তেঁতুলে । তাও অাবার যেনো তেনো তেঁতুল না, তেঁতুল বাবার তেঁতুলে । যে বাবার তেঁতুলে একদিন ছিল ধর্মান্ধতার দূর্গন্ধ অার কপালের চামড়া উপরে উঠার মতো মৌলবাদ - সেই বাবার তেঁতুল'ই নাকি এখন খেতে দারুণ স্বাদ !
যাইহোক, তোতা পাখি অাগের মত অাতা গাছে থাকলেও ডালিম গাছের মৌ হঠাৎ চলে এসেছে তেঁতুল গাছে । এর মধ্যে অামরা যেনো অাবার কোন ষড়যন্ত্রের গন্ধ না খুঁজি । কারন দেশে ষড়যন্ত্র যা হয়েছে, তা কেবল ঐ উত্তরা ষড়যন্ত্র । এখন কেউ যদি বলে, বাকীগুলো সব স্বৈরতন্ত্র, তাহলে মিথ্যা বলার অপরাধে তাকে চৌদ্দ শিঁকের ভাত খাওয়ানো হবে; তার অাগে অবশ্য বাড়তি বেনিফিট হিসেবে দেওয়া হবে ১৫ দিনের রিমান্ড ।
সর্বশেষ এডিট : ০৫ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



