
সন্ধার পর অফিসে মালিক পক্ষ্যের কেউ থাকলে সাধারনত ৫টা, ৬টা বা ৭টার পরও বেরুনো যায় না, কারণ যে কোন সময় বস ডাকতে পারে। প্রাইভেট কোম্পানির চাকুরী বলে কথা; নিঃশ্বাসের বিশ্বাস থাকলেও চাকুরীর কোন গ্যারান্টি নাই। তাই মালিক অফিস থেকে বের না হওয়া পর্যন্ত অফিসেই বসে থাকতে হয়, যখন হাতে কাজ থাকলেও কাজ করার মত আর এ্যানার্জি থাকেনা।
গতকাল এরকম অবস্থার মধ্যে সন্ধা ৭টার পর অফিস থেকে বের হলাম। কিন্তু বাইরে পা বাড়ানোর আগেই শুনতে পেলাম বৃষ্টির শব্দ। খুব জোরে না, মাঝারি ধরণের বৃষ্টি। একটু ঝুঁকি নিলেই হয়ত বেরনো যায়। কিন্তু ভুলে গেলে চলবেনা, এটা আষারের বৃষ্টি না, কার্তিকের বৃষ্টি। শেষমেষ অনেকক্ষণ অপেক্ষার পড়ও যখন বৃষ্টি কমার কোন সম্ভাবনা দেখলাম না, তখন কিছুটা রাগ করেই বেরিয়ে পড়লাম। কিন্তু বেশিদূর যেতে পালাম না, শুরু হলো মুশলধারে বৃষ্টি; এমন বৃষ্টি সম্ভবত গত আষার-শ্রাবনেও হয়নি। দৌড়ে গিয়ে আশ্রয় নিলাম রাস্তার পাশে একটা মাদ্রাসার বারান্দায়।
যে মাদ্রাসার সামনে দিয়ে আমি প্রায় প্রতিদিনই অন্তত একবার করে যাতায়াত করি। অথচ কোনদিনই এখানে আসার কথা ভাবিনি। এদিক ওদিক চেয়ে দেখলাম, কাছাকাছি একজন মাত্র লোক অাছে বারান্দায় দাঁড়িয়ে। বারান্দার সাথে লাগোয়া একটা রুমের জানালা খোলা। ভেতরে চেয়ে দেখলাম, নিচে মাদুর পাতা, পুরো মেঝেটাই একটা বিছানার মত, তার উপর কাঠের তৈরী ক্যাশ বাক্সের মত ৪/৫টা বাক্স রাখা। পাশে দাঁড়িয়ে থাকা লোকটাকে প্রথমে জিজ্ঞাসা করলাম ।
- এটা তো একটা মাদ্রাসা, তাই না?
- জ্বি, এটি একটি কওমি মহিলা মাদ্রাসা, তবে আপনি যে রুমটা দেখছেন, এটি মাদ্রাসার অফিস রুম।
- কিন্তু অফিসে যে কোন চেয়ার-টেবিল নেই ।
- এটা কওমি মাদ্রাসার নিয়ম, নিচে বসেই পড়ালেখা এবং অফিসিয়াল কাজ কর্ম করতে হয় ।
- বেশ তো, বিষয়টা অামার জানা ছিলনা । বুঝলাম, নিচে ক্যাশ বাক্সের মত কাঠের কাক্সগুলো রাখার অর্থ ।
এবার ভিন্ন প্রসঙ্গে কয়েকটি প্রশ্নের উত্তর জানতে ইচ্ছে হলো, যদিও মনে হচ্ছিলো কওমি মাদ্রাসার তরুণ এই শিক্ষক অামার সাথে কথা বলাটা খুব একটা পছন্দ করছে না, তবুও বললাম ।
- গতকাল প্রধান মন্ত্রীর সংবর্ধণা অনুষ্ঠানে গিয়েছিলেন ?
- না, অামাদের এখান থেকে দু'জন হুজুর গিয়েছিল রিজার্ভ করা দুটি বাসে অন্যান্য হুজুরের সাথে ।
- প্রধান মন্ত্রী কওমি মাদ্রাসা শিক্ষার যে স্বীকৃতি দিলো, এতে কি অাপনারা সত্যিকার অর্থে খুশী হতে পেরেছেন ?
- অবশ্যই ।
এবার মনে হলো একটা কঠিন কথা জিজ্ঞাসা করি, দেখি উনি প্রশ্নটার কেমন উত্তর দেয় । বললাম
- অাচ্ছা, অাপনার কি মনে হয় শিক্ষার এই স্বীকৃতি পাওয়ার পর এখন শাপলা চত্ত্বরের ঘটনাটি অাপনারা ভুলে যেতে পারবেন ?
এপর উনি খুব সহজ ও স্বাভাবিকভাবেই বলল, অাসলে এটার সাথে ওটার কোন সম্পর্ক নেই, ওটা সম্পূর্ণ ভিন্ন বিষয় ।
ততক্ষণে বাইরে বৃষ্টির তোড় যথেষ্ট কমে গেছে, বাসা থেকে বার বার ফোন অাসছে । তাই, অামি অার দেরি না করে হাঁটা শুরু করলাম ।
সর্বশেষ এডিট : ০৬ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



