
১.
দু'জন নামাজির মধ্যে তুমুল তর্ক হচ্ছে -
একজন বলছে, উচ্চারণটা আসলে জুয়াল্লিন'ই হবে
অপরজন বলছে, না না কথাটা দোয়াল্লিন হবে
তর্ক চলছে তো চলছেই...
তৃতীয় জন স্রেপ দর্শক, সে বলল -
আমার আবার এসব কোন সমস্যা নেই
- কেন ?
কারণ, আমি কোন নামাজ'ই পড়িনা ।
২.
পৌষ মাসেও যাদের শরীরে কোন শীত নাই
তারা এখন চায়ের কাপে খাচ্ছে
কুলফি মালাই...
৩.
তুমি
বললে তো আর হলো না
সেনা
যখন স্ট্রাইকিং ফোর্স হয়
তখন
মরা শেয়াল আর পাদে না
৪.
জেনে রাখা ভালো -
ছানার মাঝে কিছু পানি থাকে
যাকে বলে ছানাকাটা
কিন্তু
তোমার ভোট যদি তোমার না থাকে
তাহলে
কাকে বলবে ভোটকাটা ?
সর্বশেষ এডিট : ২৫ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



