
১.
বৃহস্পতিবার রাত থেকে তাদের যাত্রা শুরু
যারা ভোট দিতে যাবে, গ্রামে;
নিম-পাতার রসে জমা তাদের স্বাধীনতা
অথচ আজ থেকে গাড়ীর সব টিকিট নাকি হাওয়া !
২.
দেখতে মানুষের চামড়া, অথচ মানুষ না
কেউ কেউ বলে, ওটা আসলে ট্রান্সপোর্টেরই চামড়া,
যাত্রী বেশি দেখলেই ভাড়া বাড়িয়ে দেয়...
যতই তুমি গালি দাও -
শালা হারামির বাচ্চা, এখন তো ঈদ না..
৩.
কাক না হতে পারার অপরাধে
যারা এখন বানর । তাদের জন্যে
শুকনা বাশে তৈল মর্দন করা হচ্ছে
যাতে তারা তৈলাক্ত বাশ বেয়ে
একদিন উপরে উঠতে পারে...
৪.
পাহাড়ী তিন জেলা বাদ দিলে
আমাদের সব ভূমিই প্রায় সমতল,
তবু, কারো লেভেল প্লেয়িং ফিল্ড চাওয়া
মানে, শিং মাছের পুকুরে ভোদড় নামা ।
সর্বশেষ এডিট : ২৬ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




