
১.
চিতোই পিঠার উল্টো পিঠেও লেগে গেছে আঁধার,
এতদিন যেটাকে শুধু কালি মনে করা হতো ।
২.
ভয় নেই সোনা, শরীরে তোমার একটা মাছিও বসবে না,
তুমি শুধু গায়ে অযথা গুড় লাগানোর চেষ্টা করোনা ।
৩.
ভাগ্য ভালো যে, অন্ধ হওয়ার আগে সে তালগাছটা চিনে রেখেছিল,
বেচারা এখন তাকে ওটা ধরেই পথ চলতে হয়...
৪.
কবি বলেছেন, দুনিয়ার সব কিছুর মধ্যেই একটা ছন্দ আছে;
মাইকের বিকট আওয়াজে বিরক্ত হয় কেবল অকবিরা ।
৫.
আকাশে শকুন দেখলেই ভেবোনা, আয়ু বেড়ে গেছে,
মীরজাফরও একদিন ত্রাতা হয়ে জন্মাতে পারে এ দেশে ।
৬.
ভবিষ্যতে ফাকা জমির পরিমাণ কমে যাওয়ার কথা চিন্তা করেই সম্ভবতঃ
ইসলাম একই কবরে পর পর অনেককে শায়িত করার বিধান রেখেছে ।
সর্বশেষ এডিট : ২৬ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




