
মেয়ে, তোমার পাশে যে ছেলেটি এখন হলুদে লাল,
ফাগুনের চেয়ে তার শরীরে আগুন একটু বেশি নয় তো ?
আস্তিনের ভেতর একটা গোখরা সাপ আছে কিনা
- দেখে নিও । কারণ, পাজামার ফিতা ভেদ করে
সেও ছোবল দেওয়ার জন্য প্রস্তুতি নিতে পারে
তখন কিন্তু হয়ে যেতে পারে একটা হ্যাস্ত-ন্যাস্ত অবস্থা !
তুমি কি অন্ধকার পছন্দ করো কিংবা একটু আড়াল ?
তবু সন্ধ্যার আগে বাড়ি ফিরে এসো মেয়ে;
নিজে যেহেতু মন্ত্র জানোনা, তাই এ পোড়া শহরে
জেনো রেখো, একজনও ওঝা পাবেনা
বিষদাঁত বসিয়ে দিলেই সারা অঙ্গ জরো জরো...
তখন, তিন কালেও মুক্তি মিলবে না ।
সর্বশেষ এডিট : ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




