
কবি- বুঝলি, বেকার হওয়া খুব কষ্টের, মন ভাল থাকেনা ।
বন্ধু- কবিতারা তো ভাল থাকে, আবেগ আসে, লেখা হয়, অনেক সময় পাওয়া যায় ।
- বাঙালি আবেগ থেকে বেরিয়ে আসতে চাইছ, আর কত ?
- তুইও কি সেটা চাস ?
- অবশ্যই ।
- আমি যতটুকু জানি, শেষের তিনটে চাকুরী তোর আবেগের বাড়াবাড়ির কারণে চলে গেছে ।
- এটা ঠিক না, কাজের ক্ষেত্রে আমি সব সময় সিরিয়াস ।
- তাহলে ধরে নেব চাকুরী তোকে ছাড়েনি, তুই'ই চাকুরীকে ছেড়েছিস । ঠিক কিনা ?
- এটাও ঠিক না । কেউ কেউ আমার অভিজ্ঞতা আর সততাকে ভয় পেয়েছে, চেয়ারের ভয় । আমি তাদেরকে বার বার বোঝানোর চেষ্টা করেছি যে, আমি কারো চেয়ার দখল করতে আসিনি; কিন্তু প্রতিবার'ই ব্যর্থ হয়েছি । তারা আমার বিরুদ্ধে প্রতারণার আশ্রয় নিয়েছে, আমি ফেঁসে গেছি ।
- এরকমটা হওয়ার কারণ কি ?
- জানিনা ।
- ধর, খুব অল্প দিনের মধ্যে তোর একটা ভাল চাকুরীর অফার আসল, তুই কি সেখানে জয়েন করবি ?
- ভেবে দেখতে হবে, চাকুরী করতে আর ইচ্ছে হয় না ।
- ভাবছি তোর মন ভাল করে দেব, না তোর বেকারত্বকে কবিতায় এনজয় করব ।
- দ্যাখ, আমি জীবনানন্দ না, বলতে পারিস কোন কবিও না । নিজের আনন্দে কিছু একটা লিখি, সেটা তোর ভাল লাগলে, ভাল; কিন্তু মনে রাখিস, আমি কবিতাকে ভালবাসলেও কবি শব্দটা আমার দু'চোখের বিষ, বর্তমানে মনে হয় এ বস্তুটাই সব চেয়ে সস্তায় পাওয়া যায় ।
বন্ধু- হাততালি দিয়ে, সাবাস সাবাস কবি, এই জন্যেই তো বলি, আধুনিক কবিতা এত জটিল হয়ে যাচ্ছে কেন !
সর্বশেষ এডিট : ৩১ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৩:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




