
প্রথম বিয়ের মত অপেক্ষা আর কিছু হতে পারেনা;
দিন গুণে গুণে একদিন বড় হয় দাড়ি ও গোফ
হাফ প্যান্ট থেকে ফুল প্যান্ট, কখনো পাজামা ও পাঞ্জাবি,
প্রথম প্রথম লুঙ্গির গিট্টু খুলে পড়ে যায় নিচে
তারপর লজ্জায় মুখ লাল করে দিই এক দৌড়...
গোপনে কেউ কি দেখে ফেলল এই উঠতি বয়সকে ?
আজকাল অগ্রহাণকেও সেরকমই মনে আমার,
এগার মাস মানে দীর্ঘ এগার বছর
তোমার মুখের দিকে চেয়ে থাকে আমার লেপ ও কম্বল
কখনো দু-পা জড়িয়ে গিট্টু বাঁধি বালিশে
তারপরও যখন শীত আসেনা, তখন ইচ্ছে হয়
জানালা খুলে সারারাত চেয়ে থাকি আকাশে
ভাবি, এবার শীত আসুক প্রথম বিয়ের মত হাড় কাঁপিয়ে...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

