
# নির্ঘুম
তিন রাত কিছু খাওয়া হয়নি
যদিও সাথে কিছু আপেল ও কোল্ডড্রিংস ছিল
তবু ঘুম ভেঙ্গে খুঁজেছি
এক প্লেট গরম ভাতের সাথে মুড়িঘন্ট
একেবারে নিজ জমির ফসলের মতো
সুস্বাদু !
কবে যে তুমি বুঝবে
পেটের ক্ষুধা কখন আমার মস্তকে উঠে !
# অন্ধ
অন্ধকে কখনো অন্ধ বলো না,
বরং চোখ থাকতে তুমি যে আমাকে
বার বার ফার্মগেট ওভার ব্রিজ দেখাচ্ছো
সেটা তোমার অন্ধত্ত্বের কারণে ।
আমার ভিক্ষা চাওয়া শুধু তোমার কাছে
আর অন্ধত্ত্ব
তোমাকে ছাড়া অন্য কাউকে না দেখে ।
সর্বশেষ এডিট : ২৪ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



