
# অন্ধকার
শীত পছন্দ করি বলে
ফাল্গুনেও তুমি মেঘ ধরে আনলে
এখন আর ভিজতে ভাল লাগেনা আমার
কারণ বৃষ্টির পর কুয়াশায় ঢেকে যায় পৃথিবী...
# করোনা নয়
কয়দিন হলো আমার অনেকগুলো পেঁপে গাছে
হলুদ রোগ ধরেছে
পাতা ঝরে পড়ছে, ন্যাড়া মাথা, বিশ্রি অবস্থা !
কৃষিবিদ বলছে, এগুলোকে ভাইরাস অথবা ছত্রাকে ধরেছে
আর আমি রাত-দিন করোনার কথা ভাবছি...
# কেউ মনে রাখেনা
আমের মুকুল বেশী হলে
সে বছরে বসন্তের হাসাহাসি বেড়ে যায় -
কোকিলের ডাকে, দোয়েলের লাফালাফিতে, প্রজাপতির রঙে
হলুদ শাড়িতে, শাহবাগে ফুলের দোকানে...
সবাই কেবল হাসতে থাকে,
কেউ কাল বোশেখীর কথা মনে রাখেনা ।
সর্বশেষ এডিট : ২৬ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১১:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



