
মাঝে মাঝে প্রায়ই আমি শব্দ সংকটে পড়ি,
কোন উপমা খুঁজে পাইনা
কোন প্রতীক মাথায় আসেনা
এমন কি নতুন কিছু লিখতেও পারিনা
এই যেমন, একটি মেয়ে
এই মাত্র একটা ছেলেকে লেপটে ধরে
মটরসাইকেলের পিছনে বসে ভু করে চলে গেল
আমার ঠিক চোখের সামনে দিয়ে
আর ওমনি আমি শব্দ সংকটে পড়ে গেলাম
অথচ এটাকে এত অলংকার পরানোরও কিছু নেই,
কারণ মেয়েটির বুক তো আর আমার মাথাকে স্পর্শ করেনি
তার চেয়ে আমি বরং একটা নদীর কথা ভাবি -
খুব সুন্দর একটা নদী, আঁকাবাঁকা বয়ে চলেছে...
সর্বশেষ এডিট : ২৭ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ৯:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



