
গোলাপের শিকড়ে জল ঢেলে
তিস্তাকে তুমি আজও মরুভুমি করো; ভালোবেসে
যেমন একিদন ফারাক্কার বাঁধ নির্মাণ করেছিলে
ট্রায়াল বেজিজ
এখন গড়াই এ আমি ক্রিকেট খেলার মাঠ নির্মাণ করতে পারি ।
দেখ না, ফেলানীর নিথর দেহ কাঁটাতারে ঝুলে থাকলেও
আমি মুখে টেপ মেরে থাকি, কারণ
তুমি তো শুধু আমার বন্ধু না, পরম বন্ধু !
শালার, আমাদের এত গরুচোর যে, তিন দিন পর পর
ওদের লাশ গুণতে গুণতে আমাকে হয়রান হতে হয় !
শুনছি তুমি নাকি আবার কচু কাটা শুরু করেছ,
আরে মানুষ তো আর কাটছো না
কুচক্রি মহল, কত কিছুই না রটনা ছড়ায়...
এতে আমাদের একাত্তর তো আর মিথ্যা হয়ে যেতে পারেনা
- এক কোটি মানুষের আশ্রয়, খাদ্য, বিষ্ঠার দূর্গন্ধ, রোগ, বালাই
যুদ্ধ, জীবন, মরণ, বেঁচে থাকা, ঘুরে দাঁড়ানো...
তারপর, যুদ্ধ শেষে সব গনিমতের মাল,
সেটাতে তোমারও নিশ্চয় হক আছে ।
প্রিয় বন্ধু আমার, মুজিব বর্ষে তুমি অবশ্যই আসবে
তোমাকে আসতেই হবে ।
সর্বশেষ এডিট : ২৯ শে ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১২:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



