
হৃদয় আমার এখনো এক টুকরো মাংস
গতকাল হার্ট ফাউন্ডেশনে গিয়ে জানা গেল
তিনটা ব্লকে তার আটকে গেছে রুধি,
ময়লা আর আবর্জনা জমে
এবার হয়ত শীঘ্রই খুলে পড়বে পলেস্তারা
অথচ রিং পরানোতে আমার খুব ভয়,
আর বাইপাস সার্জারী ?
অভিশপ্ত রাজবাড়ির বিরান ভূমি !
কী করে যে শিপ্রা, জুলেখা, কংকাবতী
আর সুধাময়ীদের এতদিন ভালোবেসেছি,
ভাবলে অবাক হতে হয় !
ভাগ্যিস, এখনো গিন্নী জানেনা । বাসা আসলে
শুধু আমার হাতে একটা কাগজ ধরিয়ে দিয়ে
বলল, এই নাও তোমার বাড়ি চুনকাম করানোর নোটিশ
সতের তারিখে জন্মদিন, বন্ধু আসবে
চৌদ্দ তারিখের মধ্যে রঙের কাজ শেষ করতে হবে ।
ভাবছি, ঢাকার প্রতিটা বাড়ির ছাদে বরফ কুচি দিয়ে
এক গ্লাস রক্তের সরবত বানিয়ে
ঝুলিয়ে রাখলে কেমন হয় ?
বন্ধু খুব রক্ত খেতে পছন্দ করে, মুসলমানের রক্ত;
আমাদের হৃদয় না হয় আজ এক টুকরো মেঘ
ইচ্ছে করেই ভাসিয়ে দেব ভারত মহাসাগরে...
সর্বশেষ এডিট : ০৪ ঠা মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



