
# চিৎকার
কিছু মানুষের আর্তনাদ শুনতে শুনতে
আমি বড্ড নির্বাক হয়ে গেছি,
মনে হয় কোনদিনই আর কথা বলতে পারব না
কিন্তু আমি জানি, অচিরেই
খুব জোরে আমাকে একটা চিৎকার দিতে হবে
একেবারে পৃথিবী কাঁপিয়ে
তা না হলে আমার নির্বাক হওয়া
ঠেকানো যাবেনা ।
# করতে পারিনা
ইদানিং যেখানেই যাই
মাথায় করে একটা বোঝা বয়ে নিয়ে যেতে হয়,
অথচ কোনদিনই আমি কষ্টের ফেরীওয়ালা ছিলাম না
বড় জোর, কষ্টের সাথে কিছু শ্রম ও ঘাম মিশিয়ে
একটা ভবিষ্যৎ তৈরী করতে পারি
কখনো কষ্টের ফেরী করতে পারিনা ।
সর্বশেষ এডিট : ০৫ ই মার্চ, ২০২০ রাত ৮:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



