
#
কোন নাটক নয়, ওটা ছিল বিচারের ভুল
কলা ছিলে যখন আর বুজানো যায় না
তখন ইনস্ট্যান্ট আরেকজনকে এনে
আসামীকে মুক্ত করাতে হয়
তারপর আগের বিচারপতিকে চলে যেতে হয় অবসরে
এতে চোখ দুটো তার বিস্ময়ে ছানাবড়া হলেও
কিছু করার নেই
কারণ উনি এতদিন শুধু আইন'ই পড়েছে,
একটুও মগজ পড়েনি
আর রক্ত উঠা চোখ, সম্ভবত আগে দ্যাখেইনি
বিচার শিখবে কি করে ?
#
তুমি বললেই তো আর হলোনা যে
পাপিয়া একাই সব গান গেয়েছে
বরং ও একটু অভিমান করেছে
এই ভেবে যে
এতদিন যারা তার গান শোনেনি
তাদের সবাইকে গান শোনার ব্যবস্থা করেছে
ওর পাখায় শুধু শুধু কলংক লেপন করোনা ।
সর্বশেষ এডিট : ০৫ ই মার্চ, ২০২০ রাত ৮:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



