
#
আমার চিনেবাদাম দুঃখগুলো
মাঝে মাঝে পথ খুঁজে না পেলে
তসবির দানা নিয়ে বসে
মাপে হাল, হকিকত, বরকত, রহমত...
তারপর ছাগলগুলোকে কাছে ডেকে নিয়ে বলে -
আমি এবার সত্যি সত্যিই অবসর নেব রে
ওরা তখন পা জড়িয়ে ধরে কাঁদে আর বলে -
মা জননী গো, আমরা তো ঘাস কাটতে পারিনা,
শুধু খেতে পারি আর গোল গোল হাগু দিতে পারি
আর কিছু পাতা ভবিষ্যতের জন্যে পাচার করতে পারি,
একদিন কাঁঠাল গাছ যদি আমাদের দখলে না থাকে
এই ভয়ে ।
#
কচ্ছপের পেটের তলায় বেঁধে দিলাম আয়ু
দু'হাজার চল্লিশে দেখা হবে ।
সর্বশেষ এডিট : ০৬ ই মার্চ, ২০২০ বিকাল ৩:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



