
পুরো বাংলাদেশ জুড়ে বিশেষ করে ঢাকা শহরে যখন লকডাউন চলছে তখন স্বাভাবিক ভাবেই খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষেরা পড়েছে মহা সংকটে । তারা না পারছে বাইরে যেতে না পারছে কোন কাজ করতে । সরকারের পক্ষ থেকে এ সমস্ত মানুষকে ত্রাণ দেওয়ার কথা বলা হলেও সেসব ত্রাণ বিভিন্ন রাজনৈতিক ফড়িয়ার হাত ঘুরে কতটুকুই বা পৌছাচ্ছে তাদের হাতে ? ইতোমধ্যে সরকারী ত্রাণ নিয়ে কোন কোন জায়গায় হরিলুটের খবরও যখন পাওয়া যাচ্ছে । এ ক্ষেত্রে ত্রাণ বিতরণ ও মনিটরিং এ সরকার যদি আরো কঠোর হয়, তাহলে এসব লুটেরাদের সাইজ করা অবশ্য কোন ব্যপার না । কিন্তু কথা বলে, রক্ষকই যদি ভক্ষক হয় তখন আর কারোরই কিছু করার থাকেনা ।
যাইহোক, সরকারের এ উদ্যোগের পাশাপাশি কিছু বেসরকারি প্রতিষ্ঠান এবং কেউ কেউ ব্যক্তিগত উদ্যোগেও এসব প্রান্তিক আয়ের মানুষদেরকে সাহায্য-সহযোগিতা করার জন্য রাস্তায় নেমেছে, যা নিঃসন্দেহে প্রশংসার দাবী রাখে, বিশেষ করে এই দুঃসময়ে যখন রাস্তায় বের হওয়ায়'ই ঝুকিপূর্ণ, সেটা কাউকে সহযোগিতা কিংবা সচেতনতা করার মত যত ছোট কিংবা তুচ্ছ কাজই হোক না কেন । কিন্তু সেটা যদি শুধুই ফটোসেশন করার জন্য হয়ে থাকে, তাহলে তা তার নিম্ন রুচি ও ছোট মানসিকতারই পরিচয় বহন করে; যা অনেক ক্ষেত্রে দান গ্রহীতাকেও লজ্জায় ফেলে । আর এসব ছবি যখন সাড়ম্বরে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোষ্ট দিয়ে দাতা এবং তার সাঙ্গ-পাঙ্গরা নিজেদেরকে বিরাট মানবতাবাদি হিসেবে প্রমাণ করার চেষ্টা করে তখন আসলে নিজেরাই তাদের প্রকৃত চেহারার প্রকাশ ঘটায় এবং এটা দেখে সাধারন মানুষেরাও তাদের আসল উদ্দেশ্য ধরে ফেলে ।
এবার চলুন, নিচে আমরা এমন কিছু ছবি দেখি, যেগুলোতে খাজনার চেয়ে বাজনায়'ই বেশি । আর ক্যাপশানগুলো নিজেরাই বসিয়ে নিই ।
১।

২।

৩।

৪।

৫।

৬।

৭।

৮।

৯।

১০।

সর্বশেষ এডিট : ০৩ রা এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




