
বিষন্নতাও এখন কোয়ারেন্টাইন
জানালার গ্রিলে বন্দী ভাবনা ।
অথচ দুইদিন আগে
এক পশলা বৃষ্টি
রুক্ষ প্রকৃতিকে দিয়েছে তৃষ্ণার জল
আমি একবারও ময়ূর হতে পারিনি
ইট, পাথরের এই জঞ্জাল পেরিয়ে
যেতে পারিনি
দূরে
সবুজ ঘাসের উপর
হেঁটে হেঁটে একাকি
কেউ যেন আকাশেরও
একটা সীমারেখা টেনে দিয়েছে
কোভিড নাইন্টিন
মানুষ তার মানবিকতা হারিয়েছে কবেই
প্রকৃতি কেন বসে থাকবে ?
বরং তুমি আরো দূরে থাকো
মানুষ থেকে মানুষে
বন্দী, একদম একাকি...
সর্বশেষ এডিট : ০৪ ঠা এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




