
রেমিটেন্স যোদ্ধাদের আগে ছিল কিছু রাজপুত্র
পাচার হওয়া টাকায় যাদের নরম তুলতুলে শরীর
আলিশান লাইফ-স্টাইলে যারা বেগবান ঘোড়া, আর
কিছু নবাবজাদি, যারা আব্বি থেকে সবেমাত্র
ড্যাডি ড্যাডি বলে দৌড়ে এসে জড়িয়ে ধরতে শিখেছে
তাদের জন্যেই এত অর্জণ, খাপ খোলা তলোয়ার হাতে
বার বছরের রণকৌশল, যুদ্ধ, কচুকাটা...
তোমাদের জীবন তো আর বিপন্ন হতে দেওয়া যায় না
বিদেশ-বিভূঁই-এ
অতএব, এখনি চলে এসো মাম্মি, সোনার চাঁদ !
তারপরই বানের জলের মতো ঢুকে পড়ল রেমিটেন্স যোদ্ধা,
শুরু হলো আঙুলের দাগে আঙুল রেখে ভাইরাস গুণা,
সংখ্যাকে লকডাউন করে হঠাৎ বেড়ে গেল
জ্বর, সর্দি, কাশি, গলাব্যথা, শ্বাসকষ্ট...
এবং অবশেষে নাম দেওয়া হলো তার অজ্ঞাত রোগ
এরপর লকডাউনে কি আর ঢাকায় থাকবে মানুষ ?
বাস, ট্রেন, লঞ্চে তখন অনেকেই বাদুড় ঝোলা;
মধ্য গগনে চাঁদ রেখে শুরু হলো নতুন চাঁদের লম্বা ঈদ
রমরমা গ্রাম
কয়দিন না যেতেই আবার গার্মেন্টস খোলো,
কোয়ারেন্টাইন হবে এবার
লঞ্চঘাটে, বাসস্ট্যান্ডে, রেল ষ্টেশনে, রাজপথে...
তারপর ওখানেই রান্না হবে করোনা খিচুড়ি, ঘোটা ঘোটা !
সর্বশেষ এডিট : ০৫ ই এপ্রিল, ২০২০ সকাল ১০:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




