
মরা
তার উপর খাড়া ঘা,
তিন ঘন্টার পথ হেঁটে আসল
তিন দিনে ।
চাল, ডাল, আটা, তেলের কথা ভাবতে ভাবতে
যাদের ঘুম ভাঙ্গে
তার
পকেট থেকে লুট করে নেওয়া হলো
সাড়ে তিন হাজার টাকা
তারপর শরীরের সব ক্যালরি ক্ষয় করে এসে
দেখল -
উন্মাদের তালা দেওয়া গেট,
যে তার লকলকে জিহবা দিয়ে
প্রতিনিয়ত চিবিয়ে খায়
মানবতা
সেও কি না আজ পরাস্ত হলো কোভিড নাইনটিন-এ ?
রাত গভীর হওয়ার সাথে সাথে
বাড়ে
ঢাকাকে সীলগালা করে দেওয়ার খবর,
গ্রামগুলো ছবি হতে হতে
এক সময় হারিয়ে যায় গভীর ঘুমে
কেউ জানেনা, ফোস্কা পড়া এই পা নিয়ে
আরো অনেকের মত সে এখন কোথায় যাবে !
সর্বশেষ এডিট : ০৬ ই এপ্রিল, ২০২০ বিকাল ৫:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




