
সারি সারি কবর খুঁড়ে রাখা হচ্ছে
আছে জায়গারও সংকুলান
কিছু শুকনো কাঠ অপেক্ষা করছে
দাহ করাতে
পঁচাশি বছরের বাস্তু ভিটা
আজ যেন শশ্বান
এই মাত্র তোমারও শেষ হলো
চৌদ্দ দিনের হোম কোয়ারেন্টাইন
তবু পনের মিনিট পর পর সাবান দিয়ে
হাত ধুয়ে লাগাচ্ছো হ্যান্ড স্যানিটাইজার
যে তুমি এতদিন জেনে এসেছ
মানি ইজ দ্য সেকেন্ড গড
এবং তাকে পেতে
দিনের পর দিন, দৌড় দৌড় দৌড়...
সেই তুমি আজ তাকে স্পর্শ করতেও বড় ভয়
তাহলে কার জন্যে এত রাসায়নিক অস্ত্র ? যে পৃথিবীতে
এখনো অভুক্ত মানুষের বুকের হাড় গোনা যায়
আসলে তুমি, আমি এক তুচ্ছ হাওয়া
ফুঁ দেওয়ার আগেই মুহূর্তে মিলিয়ে যায় ।
সর্বশেষ এডিট : ০৮ ই এপ্রিল, ২০২০ সকাল ১০:৩১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




