
অনেক বছর আগে, যে ভাইরাসটি বাংলাদেশে
টিকতে না পেরে
একদিন চলে গিয়েছিল প্রবাসে,
যার কথা মানুষ প্রায় ভুলেই গিয়েছিল
তাকে সম্প্রতি পাওয়া গেছে
গাবতলী বাসস্ট্যান্ডে, রাত ৩.৪৫-এ
হঠাৎ এই দুঃসময়ে, কেন তার আগমন, কি উদ্দেশ্য
কোন পথ দিয়ে সে এলো, কে আনলো
বুড়ো দাঁতে এখনো বিষ আছে কি না
এসব প্রশ্নের উত্তর খোঁজা আপাতত অর্থহীন
কারণ তার জন্যে আগে থেকেই তৈরী ছিল
একটা ফাঁসির মঞ্চ
এখন গলাটা বাড়িয়ে দিলেই
ঘচাং
এমনিতেই করোনাভাইরাসের টেনশনে ঘুম আসছে না ।
সর্বশেষ এডিট : ০৮ ই এপ্রিল, ২০২০ বিকাল ৪:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




