
ইদানিং তোমার মুখও আমি হারিয়ে ফেলছি
হয়ত কোন দিনই দেখিনি
কিংবা সেভাবে দেখার চেষ্টাই করিনি
একটার পর একটা উপমা দিয়েছি শুধু
তোমার হৃদয়ের
কখনো সাগরের সাথে কখনো আকাশের সাথে
আবার কখনো বা চাঁদের সাথে তোমার মুখের
তুমি অপলক দৃষ্টিতে চেয়ে দেখেছো শুধু
দূর থেকে
আমার ভালোবাসা তোমাকে স্পর্শ করতে পারেনি কখনোই
এজন্য মাঝে মাঝে নিজেকে খুব অপরাধী মনে হয়েছে
প্রশ্ন জেগেছে
কেন আরো বেশি করে ভালোবাতে পারলাম না তোমায় !
আর এ কারণেই কি তুমি অভিমান করে
আমার লাশটাকেও ফেলে রাখলে রাস্তার উপরে ?
সর্বশেষ এডিট : ০৯ ই এপ্রিল, ২০২০ সকাল ১১:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




