
কয়দিন আগেও যে ছিল গলাকাটা,
পাড়া, মহল্লা, অলি, গলি, চিঁপা-চাঁপায় বসে থাকত
মুখ গম্ভির করে
চোখে ভারী চশমার ফ্রেম এঁটে ।
আর দালাল, ফড়িয়ারা রুগি ধরে আনত
মানুষের হাতে, পায়ে ধরে;
উনি কোন মন্ত্র ছাড়াই জবেহ করত
দাওয়ের নামে
সকালে, দুপুরে, বিকেলে, রাতে...
একই দিনে এখানে, ওখানে, সেখানে
বলা যায় ভীষণ ব্যস্ত দিন পার করত সে
মানুষের খেদমতে
অথচ শিক্ষা যার পাঠ্য বইয়ের শেষ পৃষ্ঠা,
তারপর থেকে আর খোঁজ রাখেনি পৃথিবীর
কমিশন পায়, তাই টেস্ট দেয়
ওষুধের নাম জানে, তাই প্রেসক্রিপ্শন দেয়;
টাকা তো আসছে, আসুক না, দিন যত যায়...
এসব ডাক্তারদের এখন আর কোন খোঁজ নাই
তারা মরে গেছে না বেঁচে আছে
কেউ কিছু বলতে পারেনা, তবে
করোনা জানে তাদের বাসার ঠিকানা
একদিন হয়ত ঠিক ঠিক পৌছে যাবে তার ঘরেও
তার মানবিক খেদমতে ।
সর্বশেষ এডিট : ১০ ই এপ্রিল, ২০২০ সকাল ১১:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




